বিশ্ব

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

  • 2:33 pm - July 02, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন,২ জুলাই- যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্টভাবে জানিয়েছেন, হামলার শিকার কোনো পারমাণবিক স্থাপনায় বর্তমানে আইএইএর পরিদর্শনের অনুমতি নেই।

বৃহস্পতিবার এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ফোরডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট, নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে আইএইএর কোনো পরিদর্শক প্রবেশ করেননি এবং ভবিষ্যতেও তাদের সেখানে প্রবেশ বা পরিদর্শনের অধিকার নেই।

তিনি জানান, বর্তমানে আইএইএর পরিদর্শকদের কার্যক্রম কেবল দুটি পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ রয়েছে। এগুলো হলো বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং তেহরান গবেষণা চুল্লি। এই দুটি কেন্দ্র ছাড়া অন্য কোনো পারমাণবিক স্থাপনায় বিদেশি পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

মোহাম্মদ বাঘের গালিবাফ আরও বলেন, ইরানের পার্লামেন্ট ইতোমধ্যে একটি আইন পাস করেছে, যার মাধ্যমে নির্দিষ্ট পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও এ বিষয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফলে সংশ্লিষ্ট পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের সুযোগ আপাতত নেই।

অন্যদিকে, এর আগে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছিলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে আইএইএর পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গিয়ে পরিদর্শনের সুযোগ পাওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সংস্থার প্রতিনিধিরা সেখানে প্রবেশ করতে পারবেন।

তবে গালিবাফের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান বিদেশি পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত রাখার নীতিতেই অনড় রয়েছে। দেশটির পার্লামেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে এই অবস্থান আরও কঠোরভাবে কার্যকর করা হয়েছে।

সুত্রঃ আল-জাজিরা

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au