খেলা

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

  • 1:37 pm - July 23, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছিল, তা আনুষ্ঠানিকভাবে নাকচ করেছে ফিফা। সংস্থাটি নিশ্চিত করেছে, ম্যাচ চলাকালীন বা শেষ বাঁশি বাজার পর পারেদেসের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাকে লাল কার্ডও দেখানো হয়নি।

ফাইনাল শেষে নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাধে। ম্যাচের পর ফিফার অফিসিয়াল ম্যাচ ট্র্যাকার সিস্টেমে কিছু সময়ের জন্য পারেদেসের নামের পাশে লাল কার্ড দেখানো হলেও অল্প সময়ের মধ্যেই সেটি সরিয়ে নেওয়া হয়। পরে বিবিসি স্পোর্টকে ফিফা জানায়, পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর সঠিক নয় এবং তার বিরুদ্ধে ম্যাচের সময় কোনো আনুষ্ঠানিক শাস্তি নথিভুক্ত করা হয়নি।

তবে বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। ম্যাচ-পরবর্তী সংঘর্ষের ঘটনায় ফিফার শৃঙ্খলা কমিটি একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে। তদন্ত শেষে ব্যক্তি, দল কিংবা সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে। ফলে পারেদেসের বিরুদ্ধে পরবর্তীতে নিষেধাজ্ঞা বা অন্য কোনো শাস্তি আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভিডিও ফুটেজে দেখা গেছে, পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলায় ধাক্কা দেন এবং পরে বদলি খেলোয়াড় গাভিকে মাটিতে ফেলে দেন। এ ছাড়া আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা স্পেনের অধিনায়ক রদ্রিকে ঘুষি মারেন বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও স্পেনের মিডফিল্ডার দানি ওলমোকে আঘাত করার অভিযোগ রয়েছে।

ম্যাচ চলাকালীন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও পারেদেসকে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে তথ্য ছড়িয়ে পড়েছিল, সেটি এখন আর ফিফার আনুষ্ঠানিক রেকর্ডে নেই।

এদিকে ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সরাসরি কোনো সংঘর্ষে জড়াননি। তবে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার বিরুদ্ধে রেফারির কাছে অভিযোগ জানানো এবং তার আচরণ নিয়েও কিছু মহলে সমালোচনা হয়েছে।

ফিফার তদন্ত এখনো চলমান। তাই পারেদেস ও অন্যান্য অভিযুক্ত খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সেটি তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে।

এই শাখার আরও খবর

নির্বাচনে ৪৫৫ মিলিয়ন ডলার ঢেলেও হার, ইলন মাস্ককে নিয়ে উপহাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে শত শত…

কবে দেশে ফিরবেন শেখ হাসিনা, সিদ্ধান্ত হবে ৭ নভেম্বর

ভাস্কর দত্ত :  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আগামী ৭ নভেম্বর দলটির…

ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ

রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ৪০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন…

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে বুকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে…

মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসতে চান রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক কে হবেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au