বিশ্ব

ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর, পরমাণু শক্তি অর্জনে যাত্রা শুরু সৌদির

  • 11:24 pm - July 23, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
ছবি : ব্লুমবার্গ

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এই চুক্তির মাধ্যমে দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে মার্কিন কোম্পানিগুলোর অংশগ্রহণের পথ উন্মুক্ত হলো। এ ঘটনাকে সৌদি আরবের পরমাণু শক্তি অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন জ্বালানি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান একটি ‘দ্বিপক্ষীয় সুরক্ষা চুক্তি’ (Bilateral Safeguards Agreement) এবং একটি ‘শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি’ (Peaceful Nuclear Cooperation Agreement) স্বাক্ষর করেছেন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবের বেসামরিক পারমাণবিক অবকাঠামো, গবেষণা সুবিধা এবং ভবিষ্যৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তায় সরাসরি অংশ নিতে পারবে। এর ফলে সৌদি আরব দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবে।

তবে চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি। বিশেষ করে সৌদি আরব ভবিষ্যতে নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের (Uranium Enrichment) অধিকার পাবে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

চুক্তিটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন যুক্তরাষ্ট্র ইরানকে নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত বা বন্ধ করতে বিভিন্ন কূটনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছে। ফলে একই সময়ে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব দীর্ঘদিন ধরেই তাদের জ্বালানি খাতকে তেলের ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে এবং ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নে বিকল্প জ্বালানি উৎস উন্নয়নের চেষ্টা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন আলোচনারও জন্ম দিতে পারে।

 

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au