শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক
রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…
মেলবোর্ন, ২৩ জুলাই: কুমিল্লায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি মফিজুল ইসলাম মফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং অন্যান্য আইনি কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।আদালত সূত্রে জানা যায়, মামলাটির বিচারিক কার্যক্রম মাত্র ১৯ কার্যদিবসে সম্পন্ন হয়েছে, যা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হওয়া আলোচিত মামলাগুলোর একটি।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২৯ এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমা। পরে ওই দিন বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া উত্তর ইউনিয়নের বৈশাখী সরকারের টেক এলাকার পশ্চিম পাশের একটি ধানক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরদিন, ৩০ এপ্রিল, নিহত শিশুর মা রাজিয়া আক্তার বাদী হয়ে সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম মফুকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই মামলায় ধর্ষণ ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) বদিউল আলম সুজন বলেন, মামলাটি মাত্র ১৯ কার্যদিবসের বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করে আদালত এই রায় দিয়েছেন, যা বিচারপ্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au