ভারতে আন্দোলনের মধ্যেই আরও দুই পরীক্ষার প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল
মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলার মধ্যেই নতুন করে আরও দুটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ…
মেলবোর্ন, ২৪ জুলাই: যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত এবং লোহিত সাগরে জাহাজ চলাচল ঘিরে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে। গত মে মাসের পর এই প্রথম ব্রেন্ট ক্রুডের দাম এই সীমা ছাড়ালো।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই ৬ শতাংশের বেশি বেড়ে যায়। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার পর থেকেই তেলের দাম ধারাবাহিক ভাবে বাড়ছিল। এর মধ্যে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
গত ২০ জুলাই হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয়। এরপর থেকেই বাব আল-মান্দেব প্রণালি ঘিরে শঙ্কা তৈরি হয়। যদিও প্রণালিটি পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন ঝুঁকি সৃষ্টি করেছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালি এড়িয়ে এই রুট ব্যবহার করে তেল রপ্তানি করে আসছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই বিকল্প পথও অনিরাপদ হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ফলে তেলের দাম কিছুটা কমে যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে এসেছিল। তবে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের সংঘাত আবারও তীব্র হওয়ায় বাজারে অস্থিরতা ফিরে এসেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তেলের দাম বাড়তে থাকলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। কারণ, জ্বালানির দাম বৃদ্ধি পেলে পরিবহন ব্যয় বেড়ে যায়, যার প্রভাব খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং বিভিন্ন সেবার মূল্যেও পড়ে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তাদের ব্যয় আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au