হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার
নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…
মেলবোর্ন, ২৪ জুলাই: বরিশালের বানারীপাড়ায় মহানবী -কে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনা ঘটেছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন সঞ্জিব রায়কে আটক করেন। পরে তাকে মারধর করা হয় এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে অভিযুক্ত সঞ্জিব রায় হাতজোড় করে ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য আর করবেন না বলে উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করেন। এরপর স্থানীয়রা তাকে তার বাবা শরৎ রায়ের জিম্মায় ছেড়ে দেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au