খেলা

ট্যাক্স ফাঁকি মামলায় আদালতে রিয়াল কোচ

  • 4:25 pm - April 03, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলোত্তির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির অভিযোগে স্পেনে তার বিচার কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন তিনি তার ‘ইমেজ রাইটস’ থেকে প্রাপ্ত আয় গোপন করে প্রায় ১০ লাখ ইউরো (প্রায় ১.০৮ মিলিয়ন ডলার) কর ফাঁকি দিয়েছেন।

৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচের বিরুদ্ধে ২০১৪ ও ২০১৫ সালের আয়কর ফাঁকির দুটি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটররা আনচেলোত্তির জন্য প্রায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩.২ মিলিয়ন ইউরো (প্রায় ৩.৪৪ মিলিয়ন ডলার) জরিমানা দাবি করেছেন।

তাদের অভিযোগ, তিনি শুধু তার রিয়াল মাদ্রিদ থেকে পাওয়া বেতন প্রকাশ করেছেন, কিন্তু ‘ইমেজ রাইটস’ থেকে পাওয়া আয়ের তথ্য গোপন করেছেন।

তিন দিন ধরে চলবে এই বিচার, তবে যেকোনো সময় আদালতের বাইরে আপসের সুযোগ রয়েছে। মামলার শুনানির আগেই স্প্যানিশ কর কর্তৃপক্ষ আনচেলোত্তির কাছ থেকে তাদের দাবিকৃত ফাঁকি দেওয়া অর্থ এবং তার সুদ আদায় করেছে বলে জানা গেছে।

আনচেলোত্তি অভিযোগ অস্বীকার করেছেন এবং স্পেনের বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখার কথা বলেছেন। গত সপ্তাহে তিনি বলেন, তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করার জন্য প্রস্তুত।

ফুটবলে আনচেলোত্তির রেকর্ড অসাধারণ। তিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন—এর মধ্যে দুটি এসি মিলানের হয়ে এবং তিনটি রিয়াল মাদ্রিদের হয়ে। এছাড়া, তিনি একমাত্র কোচ যিনি ইউরোপের পাঁচটি বড় লিগ—ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সে শিরোপা জিতেছেন।

আনচেলোত্তি হলেন স্পেনের কর কর্তৃপক্ষের নজরদারিতে থাকা সর্বশেষ ফুটবল ব্যক্তিত্ব। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো তারকা খেলোয়াড়দের বিরুদ্ধেও কর ফাঁকির মামলা হয়েছিল, যেগুলোর বেশিরভাগই বড় অঙ্কের জরিমানার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au