বিজ্ঞান ও প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা

২০৩৬ সালে টাকার মূল্য থাকবে না? এআই নিয়ে ইলন মাস্কের বিস্ময়কর ভবিষ্যদ্বাণী

  • 3:00 am - July 30, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
২০৩৬ সালে টাকার মূল্য থাকবে না? এআই নিয়ে ইলন মাস্কের বিস্ময়কর ভবিষ্যদ্বাণী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক দাবি করেছেন, আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটের অগ্রগতির ফলে প্রচলিত অর্থব্যবস্থার গুরুত্ব অনেকটাই কমে যেতে পারে। তাঁর মতে, ২০৩৬ সালের মধ্যে এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে মানুষের প্রয়োজনীয় অধিকাংশ পণ্য ও সেবা এআই-নিয়ন্ত্রিত প্রযুক্তিই সরবরাহ করবে। ফলে অর্থ বা টাকার বর্তমান ভূমিকা আর আগের মতো থাকবে না।

দ্য ইকোনমিস্টের এক পডকাস্টে অংশ নিয়ে স্পেসএক্স ও এক্সএআই-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দ্য ইকোনমিস্টের প্রধান সম্পাদক জেনি মিন্টন বেডোস তাঁকে প্রশ্ন করেন, মানুষ মূলত পণ্য ও সেবা কেনার জন্যই তো টাকা ব্যবহার করে। এর জবাবে মাস্ক বলেন, যদি রোবট ও এআই মানুষের চেয়ে বেশি দক্ষতার সঙ্গে প্রয়োজনীয় সব সেবা ও পণ্য সরবরাহ করতে পারে, তাহলে অর্থের প্রচলিত প্রয়োজনীয়তা অনেকটাই বদলে যেতে পারে।

মাস্কের ভাষ্য, আগামী ১০ বছরের মধ্যে এআই এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে তা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান ও দক্ষ হয়ে উঠবে। তাঁর মতে, ভবিষ্যতে মানুষ অনেক ক্ষেত্রেই এআইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।

নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে মাস্ক মানুষ, এআই এবং শিম্পাঞ্জির একটি তুলনা টানেন। তিনি বলেন, মানুষ যেমন শিম্পাঞ্জির তুলনায় অনেক বেশি বুদ্ধিমান হওয়ায় সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে থাকে, তেমনি ভবিষ্যতে এআই মানুষের তুলনায় আরও উন্নত সক্ষমতা অর্জন করলে মানুষের ভূমিকাও বদলে যেতে পারে। তিনি আরও দাবি করেন, আগামী পাঁচ বছরের মধ্যেই এআই সম্মিলিত মানব বুদ্ধিমত্তাকেও অতিক্রম করতে পারে। তাঁর মতে, রক্ত-মাংসের মানুষ হওয়ার বিষয়টি ছাড়া প্রায় সব ধরনের জটিল কাজই তখন এআই সম্পন্ন করতে সক্ষম হবে।

তবে ভবিষ্যতে যদি অর্থের গুরুত্ব কমে যায়, তাহলে তার বিকল্প কী হতে পারে- এ বিষয়ে নির্দিষ্ট কোনো ধারণা দেননি মাস্ক। তিনি বলেন, এআই ও রোবট প্রযুক্তির অগ্রগতি এত দ্রুত এগোচ্ছে যে সেটিকে থামানোর বাস্তব সম্মত কোনো উপায় তিনি দেখেন না। এমনকি থামানোর সুযোগ থাকলেও মানব সভ্যতা সেটি ব্যবহার করবে কি না, সে বিষয়েও তিনি সংশয় প্রকাশ করেন। এআই নিয়ে একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন ওপেন এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। তাঁর মতে, প্রযুক্তি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে উন্নত এআই মডেলগুলো অনেক ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে।

একইভাবে ডেমিস হাসাবিস-ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ নিয়ে সতর্ক করেছেন। অন্যদিকে এআই প্রতিষ্ঠান Anthropic সম্প্রতি এক গবেষণার তথ্য তুলে ধরে জানিয়েছে, ভবিষ্যতের উন্নত এআই মডেলগুলো মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই আরও উন্নত প্রযুক্তি ও নকশা তৈরি করতে সক্ষম হতে পারে। প্রতিষ্ঠানটির দাবি, পরীক্ষামূলক কিছু মডেল সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করে নিজস্বভাবে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতাও দেখিয়েছে।

বিশেষজ্ঞরা অবশ্য মনে করেন, মাস্কের এই মন্তব্য ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাব্য দিক নিয়ে একটি পূর্বাভাস মাত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত এগোলেও অর্থনীতি, কর্মসংস্থান ও বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় অর্থের ভূমিকা পুরোপুরি বিলুপ্ত হবে কি না, তা এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।

এই শাখার আরও খবর

যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au