বাংলাদেশ

ধাওয়া করেও মাদক পাচারকারীকে ধরতে পারেনি পুলিশ, পিকআপে মিলল বিদেশি পিস্তল

  • 1:36 am - July 31, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
কক্সবাজারের রামুতে অস্ত্রসহ গ্রেপ্তার পিকআপ চালক।ছবি: পুলিশের সৌজন্যে

মেলবোর্ন, ৩১ জুলাই কক্সবাজারের রামুতে ইয়াবা পাচারের সন্দেহে একটি পিকআপ ধাওয়া করে জব্দ করেছে পুলিশ। তবে ইয়াবার চালান নিয়ে এক পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পরে জব্দ করা পিকআপে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান প্রবেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামুর গর্জনিয়া-কচ্ছপিয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যান। পরে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে এর আগেই ইয়াবার চালান নিয়ে এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তার হওয়া চালক মো. সোহেল (২৭) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভিকাটা গ্রামের বাসিন্দা।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পিকআপটি তল্লাশি করে চালকের আসনের নিচে স্টিয়ারিংয়ের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চালক ইয়াবা পাচারচক্রের সঙ্গে জড়িত কয়েকজনের নাম জানিয়েছেন। পুলিশের ধারণা, ইয়াবার চালান ছিনতাই বা লুট ঠেকানোর উদ্দেশ্যেই গাড়িতে আগ্নেয়াস্ত্রটি রাখা হয়েছিল।

এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বিকেলে গ্রেপ্তার সোহেলকে কক্সবাজার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে ইয়াবা এনে বিভিন্ন পাহাড়ি পথ ব্যবহার করে রামু ও আশপাশের এলাকায় মজুত করছে। পরে সেগুলো কৌশলে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিয়মিত ইয়াবার চালান ও পাচারকারী ধরা পড়লেও এই চক্রের মূল হোতারা এখনো অধরা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au