বিজ্ঞান ও প্রযুক্তি

ব্যবসায় নতুন কৌশল

বিজ্ঞাপনের বাইরে নতুন আয়ের পথে মেটা

  • 10:43 pm - July 31, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
বিজ্ঞাপনের বাইরে নতুন আয়ের পথে মেটা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জুলাই: বিজ্ঞাপন নির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস তৈরির পরিকল্পনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিভিন্ন সেবা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে নতুন রাজস্ব প্রবাহ গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। এ পরিকল্পনার কথা জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গ।

দ্বিতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের প্রতিবেদন প্রকাশের সময় জুকারবার্গ বলেন, শুধু এআই সহকারী নয়, বড় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার সংযোগসুবিধা, ব্যবসায়িক এআই সহকারী, কম্পিউটিং সক্ষমতা এবং বিভিন্ন প্রযুক্তিগত সেবা দেওয়ার সুযোগ দেখছে মেটা।

তার ভাষায়, এসব সেবা ভবিষ্যতে বিজ্ঞাপনের বাইরে প্রতিষ্ঠানের অন্যতম আয়ের উৎস হয়ে উঠতে পারে। বর্তমানে মেটার আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন। এছাড়া গ্রাহকদের সদস্যপদ থেকেও কিছু আয় আসে।

প্রথম ধাপে বিদ্যমান বিজ্ঞাপনদাতাদের জন্য এআই ভিত্তিক সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

জুকারবার্গ জানান, বিজ্ঞাপন ব্যবসার মতো এখানেও ফলাফলের ভিত্তিতে অর্থ নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মেটার প্ল্যাটফর্ম ব্যবহারকারী কোটি কোটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করাও এ উদ্যোগের লক্ষ্য। তিনি আরও বলেন, নিজেদের ব্যবহারের জন্য তৈরি সফটওয়্যার উন্নয়ন প্রযুক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন সমাধান ভবিষ্যতে অন্য প্রতিষ্ঠানের কাছেও সরবরাহ করা হতে পারে। এতে ছোট ও বড়- উভয় ধরনের প্রতিষ্ঠান উপকৃত হবে।

তবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তিগত সেবা বিক্রি করা মেটার জন্য নতুন অভিজ্ঞতা বলেও স্বীকার করেন জুকারবার্গ। তার মতে, এ ধরনের বাজারে সফল হতে ভিন্ন ধরনের দক্ষতা ও কৌশল প্রয়োজন।

কম্পিউটিং সক্ষমতা বিক্রির পরিকল্পনা থাকলেও স্বল্পমেয়াদি লাভের জন্য সব অবকাঠামো বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চায় না মেটা। ভবিষ্যতের এআই উন্নয়নের কথা বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

জুকারবার্গ বলেন, ব্যক্তিগত এআই সহকারী, স্মার্ট চশমা ভিত্তিক প্রযুক্তি এবং নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অ্যাপ তৈরির কাজও এগিয়ে চলছে। ইতোমধ্যে কেনাবেচা, দলভিত্তিক যোগাযোগ ও খেলাধুলা কেন্দ্রিক কয়েকটি নতুন অ্যাপ চালু হয়েছে। ভবিষ্যতে আরও নতুন এআইভিত্তিক সেবা আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

এই শাখার আরও খবর

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

বিদেশি পর্যটক কমছে বাংলাদেশে, ছয় মাসে আগমন কমেছে ২০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পর্যটন অবকাঠামো ও সেবার ঘাটতির কারণে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন ধারাবাহিকভাবে কমছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au