সর্বশেষ

জি-স্কপের নতুন যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া ও আসাদুজ্জামান রিপন

  • 2:40 am - August 04, 2026
  • পঠিত হয়েছে:৬৬ বার
বাচ্চু মিয়া(বামে), আসাদুজ্জামান রিপন(ডানে)। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৪ আগস্ট: দেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)-এর নতুন যুগ্ম সমন্বয়ক নির্বাচিত হয়েছেন বাচ্চু মিয়া ও আসাদুজ্জামান রিপন আসাদ।

রোববার (২ আগস্ট) রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত জি-স্কপের এক সভায় সর্বসম্মতিক্রমে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। সভায় জোটভুক্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া বর্তমানে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আসাদুজ্জামান রিপন আসাদ জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

সভায় বক্তারা বলেন, দেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি বাস্তবায়ন এবং শ্রমিকবান্ধব নীতি প্রণয়নে জি-স্কপ অতীতের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করবে। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত দুই যুগ্ম সমন্বয়ক সংগঠনের প্রতি আস্থা রাখায় সংশ্লিষ্ট নেতাদের ধন্যবাদ জানান। তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে জি-স্কপের সব সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এই শাখার আরও খবর

বেরোবিতে কেন সংঘর্ষে জড়িয়ে পড়ল ছাত্রদল-শিবির

মেলবোর্ন, ৪ আগস্ট : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রশিবিরের আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের…

ঢাকায় মাদ্রাসার বাথরুমে মিলল শিক্ষার্থীর লাশ

মেলবোর্ন, ৪ আগস্ট: ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে নাঈম ইসলাম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেল…

জুলাইয়ে রাজনৈতিক ও মব সহিংসতায় নিহত ২৩,নারী-শিশুসহ আহত ৪৭৩

মেলবোর্ন, ৪ আগস্ট: চলতি বছরের জুলাই মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক হয়রানি এবং শ্রমিক নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক…

শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

মেলবোর্ন, ৪ আগস্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের…

অবসরের পরও লাভবান রাহানে, বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন পাচ্ছেন সাবেক অধিনায়ক

মেলবোর্ন, ৪ আগস্ট : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না অজিঙ্কা রাহানের। বোর্ডের পেনশন নীতিমালার আওতায়…

দুই বছর পর আকাশে পূর্ণ সূর্যগ্রহণ, ১২ আগস্ট দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য

মেলবোর্ন, ৪ আগস্ট : দুই বছরের বেশি সময় পর আবারও আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। আগামী ১২ আগস্ট ঘটতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। এ সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au