বিশ্ব

এক বছর কারাভোগের পর কারামুক্ত মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা

  • 2:37 pm - August 04, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
এক বছর কারাভোগের পর কারামুক্ত মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৪ আগস্ট: পশ্চিম আফ্রিকার দেশ মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এক বছর কারাভোগের পর কারামুক্ত হয়েছেন। গত ১ আগস্ট তিনি দেশটির কুলিকোরো সিভিল কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজেই কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা  জানিয়েছে, মুসা মারা ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মালির বর্তমান সামরিক সরকারের সমালোচকদের অন্যতম হিসেবে পরিচিতি লাভ করেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুসা মারা সরকারের কঠোর সমালোচনা করেন। ওই পোস্টে তিনি কারাগারে আটক বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ‘বিবেকের বন্দি’ হিসেবে উল্লেখ করে তাদের প্রতি সংহতি প্রকাশ করেন।

ওই পোস্ট প্রকাশের পরপরই ২০২৫ সালের ১ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়।

এরপর ২০২৫ সালের অক্টোবরে আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। রায়ে এক বছরের কারাদণ্ড কার্যকর করা হয় এবং বাকি এক বছরের সাজা স্থগিত বা প্রবেশন হিসেবে বহাল রাখা হয়। কার্যকর এক বছরের সাজা সম্পন্ন করার পর তিনি কারামুক্ত হয়েছেন।

মালিতে বর্তমানে আসিমি গোইতার নেতৃত্বে সামরিক সরকার ক্ষমতায় রয়েছে। দেশটির সামরিক শাসনের সমালোচনায় সরব থাকা অল্প কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক নেতার মধ্যে মুসা মারা অন্যতম। রাজনৈতিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং বিরোধী নেতাদের বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে তিনি বিভিন্ন সময় প্রকাশ্যে মন্তব্য করেছেন।

বিশ্লেষকদের মতে, মুসা মারার মুক্তি মালির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করতে পারে। সামরিক সরকারের অধীনে রাজনৈতিক কর্মকাণ্ড, বিরোধী দলের ভবিষ্যৎ ভূমিকা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের প্রশ্নে তার অবস্থান আগামী দিনে দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

পোশাকশ্রমিকদের আন্দোলনে সহিংসতা,  শেখ হাসিনাকে দোষ দিচ্ছে বিএনপি  

বাংলাদেশে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছে সরকার। আন্দোলনের চতুর্থ দিনে মঙ্গলবার দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে…

বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ও পোশাকশ্রমিকদের আন্দোলনের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা জানিয়েছে…

যুক্তরাজ্যে পরিচর্যাকর্মীদের জন্য সুখবর, ৫ বছর পরই স্থায়ী বসবাসের আবেদন

যুক্তরাজ্যে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে বিদেশি পরিচর্যাকর্মীরা (কেয়ার ওয়ার্কার) পাঁচ বছর যুক্তরাজ্যে বসবাসের পরই…

‘ঘৃণা ছড়ালে প্রার্থনাকেন্দ্র বন্ধ’, অস্ট্রেলিয়ায় কঠোর পদক্ষেপের ঘোষণা পলিন হ্যানসনের

অস্ট্রেলিয়ায় যেসব প্রার্থনাকেন্দ্রে ঘৃণা ও সহিংসতার প্রচার করা হয়, সেগুলো বন্ধ করার ক্ষমতা চান ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন। একই সঙ্গে সহিংসতায় উসকানি দেওয়া…

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ছাত্রদলের হামলায় আহত তৌফিক মারা গেছেন

গাজীপুরে তৈরি পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। সোমবার আন্দোলন চলাকালে হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ…

নির্বাচনী প্রচারসামগ্রী নিয়ে বিরোধ, বেসবল ব্যাটের আঘাতে গুরুতর আহত ওয়ান নেশন কর্মী

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে রাজনৈতিক প্রচারসামগ্রী নিয়ে বিরোধের জেরে ওয়ান নেশন পার্টির এক স্বেচ্ছাসেবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ৬০ বছর বয়সী ওই ব্যক্তি গুরুতর আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au