শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে: জয়
মেলবোর্ন, ৫ আগষ্ট: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ…
মেলবোর্ন, ৫ আগস্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি পোস্ট ও মন্তব্যের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সেগুলো শনাক্ত ও নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। এআই দিয়ে তৈরি নিম্নমানের বা স্প্যামধর্মী কনটেন্ট সহজে শনাক্ত করতে প্ল্যাটফর্মটি নতুন একটি রিপোর্টিং বাটন চালু করতে যাচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিমস লাইক এআই স্লপ’ (Seems Like AI Slop) নামে নতুন এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা এমন পোস্ট বা মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন, যেগুলো এআই দিয়ে তৈরি এবং নিম্নমানের, অপ্রাসঙ্গিক বা স্প্যামধর্মী বলে মনে হবে।
সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান প্যাংগ্রামের এক বিশ্লেষণে দেখা গেছে, লিংকডইনে প্রকাশিত দীর্ঘ পোস্ট গুলোর প্রায় ৪১ শতাংশই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি। অর্থাৎ প্রতি ১০টি দীর্ঘ পোস্টের মধ্যে প্রায় চারটি এআই ব্যবহার করে লেখা হচ্ছে। এই গবেষণার ফল প্রকাশের পরই নতুন উদ্যোগের ঘোষণা দেয় লিংকডইন।
লিংকডইনের প্রধান পণ্য কর্মকর্তা হরি শ্রীনিবাসন বলেন, এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট বর্তমানে প্ল্যাটফর্মটির অন্যতম বড় চ্যালেঞ্জ। ব্যবহারকারীদের প্রতিবেদন ও প্রতিক্রিয়ার ভিত্তিতে এসব কনটেন্ট দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ব্যবহারকারীদের অভিযোগ ও রিপোর্ট বিশ্লেষণ করে তাদের নিজস্ব এআই শনাক্তকরণ প্রযুক্তিকে আরও উন্নত করা হবে। এর ফলে ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে নিম্নমানের এআই কনটেন্ট শনাক্ত ও নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে।
লিংকডইনের তথ্য অনুযায়ী, তারা প্রতিদিন হাজার হাজার স্বয়ংক্রিয় মন্তব্য এবং লাখ লাখ বট অ্যাকাউন্টের কার্যক্রম বন্ধ করছে। পাশাপাশি ব্যবহারকারীদের নিউজফিডে নিম্নমানের এআই কনটেন্ট পৌঁছানোর আগেই তা শনাক্ত করে কমিয়ে আনার কাজও অব্যাহত রয়েছে।
শুধু লিংকডইন নয়, এআই-নির্ভর নিম্নমানের কনটেন্ট মোকাবিলায় অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। প্রকাশনা প্ল্যাটফর্ম সাবস্ট্যাক এআই দিয়ে লেখা নিবন্ধ শনাক্ত করার নতুন ব্যবস্থা চালু করেছে। অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের তথ্য অনুযায়ী, বর্তমানে ইন্টারনেটে মানুষের তুলনায় স্বয়ংক্রিয় বটের কার্যক্রমই বেশি দৃশ্যমান।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজকে সহজ ও দ্রুততর করলেও এর অপব্যবহারও উদ্বেগজনক হারে বাড়ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসম্মত ও বিশ্বাসযোগ্য কনটেন্ট নিশ্চিত করতে উন্নত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা এখন সময়ের দাবি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au