বাংলাদেশ

অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল

  • 11:16 pm - August 05, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ আগষ্ট- কুড়িগ্রামের উলিপুরে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর ওপর হামলা করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে তাকে পেটায় সরকার দলীয় নেতাকর্মীরা। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

চিকিৎসাধীন সাংবাদিক জুবাইর অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করার জন্য পেশাগত কারণে তিনি উপজেলা পরিষদ অডিটরিয়ামে যান। সেখানে হঠাৎ করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অডিটরিয়াম থেকে টেনে বাইরে বের করে। তাকে মোটরসাইকেলে উঠতে বলে। সাংবাদিক জুবাইর অস্বীকৃতি জানালে আচমকাই পেটানো শুরু করে।বিএনপি ও ছাত্রদলের কয়েকজন তার মাথা লক্ষ্য করে বেদম মারপিট করে। এ সময় অডিটরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী অফিসার, ওসি,  উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল ও যুগ্ম আহ্বায়ক নুরজ্জামান বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান সরকারসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হামলার শিকার জুবাইর বলেন, ‘ জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে যাই। ভিতরে ওসির বক্তব্য চলছিল। আমি অনুষ্ঠানের ভিডিও-ছবি তুলছিলাম। হঠাৎ শামীম নামে লম্বা করে এক বিএনপি কর্মী আমাকে টেনে বাইরে নেন। মোটরসাইকেলে উঠতে বলেন। আচমকাই আমাকে পেটাতে থাকে। তারা আমার মাথা লক্ষ্য করে পেটাতে থাকে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

এই সাংবাদিক আরও বলেন, ‘ কী কারণে আমাকে পিটিয়েছে আমি জানি না। আমি নিজেও জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। সাংবাদিকতা আমার পেশা। আমার সংবাদ প্রতিবেদন বা লেখালেখিতে সংক্ষুদ্ধ হয়ে তারা আমার ওপর হামলা করেছে বলে ধারণা করছি। হামলাকারী সকলকে চিনতে পারিনি। তবে তারা সবাই বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী।’

অনুষ্ঠানস্থলে উপস্থিত উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী বলেন, ‘ আমরা সকলে অডিটরিয়ামে ছিলাম। হঠাৎ গন্ডগোলের কথা শুনে ওসিসহ বাইরে গিয়ে গন্ডগোল থামিয়েছি। এটা অনাকাক্সিক্ষত ও দুঃখজনক ঘটনা। যারা এটাতে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ সাংবাদিকের ওপর হামলার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহত সাংবাদিক আগে চিকিৎসা নিক। তিনি লিখিত অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সাংবাদিক জুবাইরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসক তার সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছেন।

এই শাখার আরও খবর

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা

মেলবোর্ন, ৬ আগষ্ট- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন,…

অস্ট্রেলিয়ায় মৃত রোগীর নামে অস্ত্রোপচারের বুকিং, আইটি ব্যবস্থায় গুরুতর ত্রুটি

মেলবোর্ন, ৬ আগস্ট: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির (এনটি) সরকারি হাসপাতাল গুলোতে মৃত ব্যক্তিদের নামে অস্ত্রোপচারের বুকিং হওয়ার মতো গুরুতর ত্রুটির অভিযোগ উঠেছে। চিকিৎসকদের সংগঠন অস্ট্রেলিয়ান মেডিকেল…

জাতীয় আদিবাসী ফ্যাশন অ্যাওয়ার্ডসে উজ্জ্বল অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস শিল্পীরা

মেলবোর্ন, ৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের ফার্স্ট নেশনস শিল্পী ও ডিজাইনারদের সৃজনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক সহযোগিতাকে স্বীকৃতি দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ন্যাশনাল ইন্ডিজেনাস…

হামজা চৌধুরীর সামনে চ্যাম্পিয়নস লিগের হাতছানি

মেলবোর্ন, ৬ আগষ্ট: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্যারিয়ারে আসতে পারে নতুন অধ্যায়। আজারবাইজানের ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যম অফসাইডপ্লাস দাবি করেছে, দেশটির শীর্ষ…

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের রকেট, তৈরি হতে পারে বিশাল গর্ত

মেলবোর্ন, ৬ আগষ্ট: ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের দ্বিতীয় ধাপ (আপার স্টেজ) অনিয়ন্ত্রিত ভাবে চাঁদের বুকে আছড়ে পড়েছে।…

মহাকাশে মাস্কের একক দাপট, উৎক্ষেপণের সুযোগ হারিয়ে বিপাকে অন্য সংস্থাগুলো

মেলবোর্ন, ৬ আগষ্ট: বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণে দীর্ঘদিন ধরে আধিপত্য ধরে রাখা স্পেস এক্স এখন নিজেদের স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণেই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au