বাংলাদেশ

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপ

  • 3:22 am - August 06, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- মাগুরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত বাড়ির সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। পরে বাড়ির প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। এ সময় পেট্রলবোমা বিস্ফোরণেরও অভিযোগ পাওয়া গেছে। আগুনে ফটকের একটি অংশ এবং বাড়ির সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাড়ির নিরাপত্তা জোরদার করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, বাড়ির চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগসহ পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে।

উল্লেখ্য, সাকিব আল হাসান মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বুধবার সন্ধ্যায় দিল্লিতে আয়োজিত শেখ হাসিনার এক সংবাদ সম্মেলনে তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এই শাখার আরও খবর

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা

মেলবোর্ন, ৬ আগষ্ট- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন,…

অস্ট্রেলিয়ায় মৃত রোগীর নামে অস্ত্রোপচারের বুকিং, আইটি ব্যবস্থায় গুরুতর ত্রুটি

মেলবোর্ন, ৬ আগস্ট: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির (এনটি) সরকারি হাসপাতাল গুলোতে মৃত ব্যক্তিদের নামে অস্ত্রোপচারের বুকিং হওয়ার মতো গুরুতর ত্রুটির অভিযোগ উঠেছে। চিকিৎসকদের সংগঠন অস্ট্রেলিয়ান মেডিকেল…

জাতীয় আদিবাসী ফ্যাশন অ্যাওয়ার্ডসে উজ্জ্বল অস্ট্রেলিয়ার ফার্স্ট নেশনস শিল্পীরা

মেলবোর্ন, ৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের ফার্স্ট নেশনস শিল্পী ও ডিজাইনারদের সৃজনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক সহযোগিতাকে স্বীকৃতি দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ন্যাশনাল ইন্ডিজেনাস…

হামজা চৌধুরীর সামনে চ্যাম্পিয়নস লিগের হাতছানি

মেলবোর্ন, ৬ আগষ্ট: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্যারিয়ারে আসতে পারে নতুন অধ্যায়। আজারবাইজানের ক্রীড়া ভিত্তিক সংবাদ মাধ্যম অফসাইডপ্লাস দাবি করেছে, দেশটির শীর্ষ…

চাঁদের বুকে আছড়ে পড়ল স্পেসএক্সের রকেট, তৈরি হতে পারে বিশাল গর্ত

মেলবোর্ন, ৬ আগষ্ট: ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের প্রায় চার টন ওজনের দ্বিতীয় ধাপ (আপার স্টেজ) অনিয়ন্ত্রিত ভাবে চাঁদের বুকে আছড়ে পড়েছে।…

মহাকাশে মাস্কের একক দাপট, উৎক্ষেপণের সুযোগ হারিয়ে বিপাকে অন্য সংস্থাগুলো

মেলবোর্ন, ৬ আগষ্ট: বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণে দীর্ঘদিন ধরে আধিপত্য ধরে রাখা স্পেস এক্স এখন নিজেদের স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণেই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au