বিজ্ঞান ও প্রযুক্তি

মহাকাশে যোগাযোগ

মহাকাশ থেকে প্রথম ই-মেইল পাঠানোর ৩৫ বছর আজ

অ্যাটলান্টিস স্পেস শাটল থেকে প্রথম বার্তা

  • 1:14 am - August 10, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
মহাকাশ থেকে প্রথম ই-মেইল পাঠানোর ৩৫ বছর আজ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট: মহাকাশ থেকে পৃথিবীতে প্রথম ই-মেইল পাঠানোর ৩৫ বছর পূর্ণ হলো আজ। ১৯৯১ সালের ৯ আগস্ট মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে স্মরণীয় এই ঘটনা ঘটে। সেদিন অ্যাটলান্টিস স্পেস শাটলে থাকা নাসার নভোচারীরা মহাকাশ থেকে পৃথিবীতে প্রথম ই-মেইল পাঠান।

ম্যাকিনটোশ পোর্টেবল কম্পিউটারে অ্যাপললিংক প্রোগ্রাম ব্যবহার করে বার্তাটি পাঠানো হয়েছিল। নভোচারী শ্যানন লুসিড ও জেমস সি. অ্যাডামসন জেনসন স্পেস সেন্টারের মার্শিয়া আইভিন্সের কাছে ওই বার্তা পাঠান।

বার্তায় নভোচারীরা লিখেছিলেন, ‘হ্যালো পৃথিবী! এসটিএস-৪৩ ক্রু সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা। এটি মহাকাশ থেকে পাঠানো প্রথম অ্যাপললিংক বার্তা।’ বার্তাটিতে তাঁরা মহাকাশে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে মজা করে কিছু ক্রায়োজেনিক কুল্যান্ট ও আরসিএস থ্রাস্টার জ্বালানি পাঠানোর অনুরোধও করেছিলেন। শেষে তাঁরা ‘হাস্তা লা ভিস্তা, বেবি’ লিখেছিলেন, যা ‘টার্মিনেটর’ সিনেমার বিখ্যাত সংলাপ।

ই-মেইল প্রযুক্তি ১৯৭১ সালে উদ্ভাবিত হলেও মহাকাশ থেকে প্রথম ই-মেইল পাঠাতে আরও দুই দশক সময় লেগেছিল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও ঘটনাটিকে মহাকাশ থেকে পাঠানো প্রথম ই-মেইল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

মাইক্রোগ্র্যাভিটি ও কম্পিউটার নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ নিয়ে পরিচালিত একাধিক পরীক্ষার অংশ হিসেবে ওই ই-মেইল পাঠানো হয়েছিল। অ্যাপলের এক প্রকল্প ব্যবস্থাপক জানিয়েছিলেন, সফলভাবে বার্তাটি পাঠানোর আগে দুইবার সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল।

পরবর্তী সময়ে ই-মেইল ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠলে স্পেস শাটলের নভোচারীরাও প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের সুযোগ পান। মিশন চলাকালে নাসা স্যাটেলাইটের মাধ্যমে নভোচারীদের সঙ্গে ডেটা ফাইল আদান-প্রদান করত। তবে স্যাটেলাইট সংযোগ সচল থাকার সময়েই কেবল এই সুবিধা পাওয়া যেত। ফলে নভোচারীরা দিনে কয়েকবার নির্দিষ্ট সময় ধরে ই-মেইল পাঠানো ও গ্রহণের সুযোগ পেতেন।

২০১০ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীদের জন্য ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালু করে নাসা। স্যাটেলাইট লিংকের মাধ্যমে হিউস্টনের একটি গ্রাউন্ড কম্পিউটার হয়ে এই সংযোগ দেওয়া হয়। এর ফলে নভোচারীরা ই-মেইল আদান-প্রদানের পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং ও ভিডিও কনফারেন্সের সুবিধাও পান।

মহাকাশে ই-মেইল এখন শুধু পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যম নয়, বৈজ্ঞানিক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি বিশেষ রেঞ্চের প্রয়োজন হলে পৃথিবী থেকে রকেটে করে সেটি পাঠানোর বদলে প্রকৌশলীরা ই-মেইলের মাধ্যমে এর থ্রিডি প্রিন্টিং নকশা পাঠান। সেই নকশা ব্যবহার করে মহাকাশ স্টেশনেই থ্রিডি প্রিন্টারে রেঞ্চটি তৈরি করেন নভোচারীরা।

মহাকাশ থেকে পাঠানো সেই প্রথম ই-মেইল তাই শুধু যোগাযোগের ইতিহাসেই নয়, মহাকাশে প্রযুক্তির ব্যবহারেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে আছে।

এই শাখার আরও খবর

এথেন্সে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দোতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন…

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই থেকে আড়াইশো মানুষের একটি…

চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক…

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায়…

অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, সর্বাধুনিক এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যসম্পন্ন মানুষের হাতে গেলে এমন…

বিদেশি পর্যটক কমছে বাংলাদেশে, ছয় মাসে আগমন কমেছে ২০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পর্যটন অবকাঠামো ও সেবার ঘাটতির কারণে বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন ধারাবাহিকভাবে কমছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au