বাংলাদেশ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত

  • 3:06 pm - August 10, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার
সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়, দুজনের বাড়ি নাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীতে। মর্মান্তিক এই ঘটনায় বাংলাদেশে নিহতদের স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (৯ আগস্ট) দুপুরে রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে কারখানার ভেতরে থাকা বেশ কয়েকজন বাংলাদেশি সেখানে আটকা পড়েন। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পর একে একে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাংলাদেশিদের পরিচয়ও প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাঁরা হলেন নওগাঁর ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আবদুল জলিল, মজিদুল ও সাগর। নাটোরের নিহত দুজন হলেন শামিম ও সাব্বির। আর রাজশাহীর নিহত ব্যক্তি হলেন শ্যামল।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর নিহতদের বাড়িতে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। বিশেষ করে নওগাঁর বিভিন্ন এলাকায় একসঙ্গে এতজন প্রবাসীর মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যেও গভীর শোক নেমে এসেছে।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা নিহতদের পরিচয় শনাক্ত করা, মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের কাজ করছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে ফেরত আনা এবং তাঁদের পরিবারের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয় এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তাঁরা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে জানিয়েছেন, এই অপূরণীয় ক্ষতি ও কঠিন সময়ে সরকার পরিবারগুলোর পাশে থাকবে।

কারখানাটিতে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং কারখানাটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে সৌদি কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার দুটি প্রধান শহরে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার রাত ও রোববার…

এমবাপ্পের মাঠে ফেরার অপেক্ষা, কবে ফিরছেন তিনি

কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর চলমান ফিফা উইন্ডোতে…

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

মোল্লাহাটে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরের পাড় থেকে মুসলিমা (৭) নামে এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া…

ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তার গলায় ছুরিকাঘাত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় গলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। চাকরিতে যোগ দেওয়ার মাত্র ১০ সপ্তাহের মাথায় রোববার সকালে এ হামলার শিকার হন…

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au