বাংলাদেশ

সিলেটে শিব মন্দিরে চুরি, ৩০ লাখ টাকার মালামাল লুট

  • 4:59 pm - August 13, 2026
  • পঠিত হয়েছে:৭১ বার
সিলেটে শিব মন্দিরে চুরি, ৩০ লাখ টাকার মালামাল লুট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট- সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ১ম খণ্ড গ্রামে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে মন্দিরের পূজা-অর্চনার ঘরের স্টিলের দরজার তালা ভেঙে মহাদেবের স্বর্ণ ও রুপার অলংকার, পিতলের মূর্তি, কাঁসার সামগ্রী এবং নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

মন্দিরের পুরোহিত রাজন দেবনাথ জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের পূজা-অর্চনার ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা মহাদেবের ব্যবহৃত বিভিন্ন মূল্যবান অলংকার ও পূজার সামগ্রী নিয়ে যায়।

চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে মহাদেবের চূড়ার প্রায় চার ভরি ওজনের রুপার গঙ্গা, প্রায় তিন ভরি ওজনের রুপার মাথার চাঁদ, প্রায় ১২ ভরি ওজনের স্বর্ণের সাতটি সাপ ও বেলপাতা, প্রায় চার ভরি ওজনের চারটি রুপার হার এবং প্রায় সাত আনা ওজনের সাতটি স্বর্ণের তুলসী পাতা। এছাড়া চারটি পিতলের মূর্তি, ১০টি কাঁসার গ্লাস, ১০টি কাঁসার বাসন এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানান তিনি।

মন্দির কর্তৃপক্ষের হিসাবে, চুরি যাওয়া স্বর্ণ, রুপা, পিতল ও কাঁসার সামগ্রীসহ নগদ অর্থের মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

পুরোহিত রাজন দেবনাথ বলেন, “আমাদের দীর্ঘ ৩০ বছরের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতি এক রাতেই নিমিষে শেষ হয়ে গেল।”

মন্দির সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মন্দিরটি। সেখানে সংরক্ষিত বিভিন্ন অলংকার ও পূজার সামগ্রী ভক্তদের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত ছিল। একসঙ্গে বিপুল পরিমাণ সামগ্রী চুরি যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

চুরির খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মন্দির পরিদর্শন করে। পরে জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও মন্দিরটি পরিদর্শন করেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠন দুটির নেতারা বলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কমিটির সহসভাপতি ধীরেন্দ্র দেবনাথ ধীরুর বাড়িতে অবস্থিত মন্দিরে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। ধর্মীয় উপাসনালয়ে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে যাতে কোনো ধরনের নিরাপত্তাহীনতা তৈরি না হয়, সে বিষয়েও প্রশাসনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au