বাংলাদেশ

সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যা: বাবুলের ৪ দিনের রিমান্ড

  • 11:30 pm - August 16, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় দম্পতি ও তাদের গৃহকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে (৪০) চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট: সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় দম্পতি ও তাদের গৃহকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৬ আগস্ট) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক শিপলু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, এতে অন্য কেউ জড়িত কি না এবং হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গুরুত্বপূর্ণ আলামত সম্পর্কে তথ্য জানতে বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এসব কারণ দেখিয়েই আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাদের ১৫ বছর বয়সী গৃহকর্মী তাহমিনার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার প্রায় ৬১ ঘণ্টা পর নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেছেন। তবে এ অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি।

হত্যাকাণ্ডের কারণ নিয়ে পুলিশ ও নিহত দম্পতির মেয়ের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

পুলিশের দাবি, গৃহকর্মী তাহমিনার সঙ্গে বাবুল মিয়ার কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

তবে সেলিনা সুলতানা এ ব্যাখ্যার সঙ্গে একমত নন। তাঁর দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে তিনজনকে হত্যা করা হয়েছে।ঘটনার দিনই বাবুল মিয়াকে আটক করে পুলিশ। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, এতে আর কেউ জড়িত কি না এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au