বাংলাদেশ

মুচলেকায় মুক্তি

২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন সমন্বয়ক মাহদীসহ ৩ জন

  • 11:20 pm - August 18, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্ট: হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজন। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা তিনটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর আগে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাঁদের আটক করেছিল পুলিশ। অন্য দুজন হলেন সংগঠনের সদস্য মীর্জা সুমন ও রাজু আহমেদ। পুলিশ জানিয়েছে, তিনজনের অভিভাবকেরা মুচলেকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

ছাড়া পাওয়ার পর মাহদী হাসান সাংবাদিকদের বলেন, পুলিশ তাঁর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাঁকে থানায় রাখার কথা জানিয়েছে। তবে যারা তাঁর জন্য হুমকি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। ২১ ঘণ্টা আটকে রেখে তাঁকে অন্যভাবে শাস্তি দেওয়া হয়েছে বলেও দাবি করেন মাহদী।

এর আগে গত জানুয়ারিতে একটি বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন মাহদী হাসান। ওই সময় তিনি বানিয়াচং থানায় আগুন দেওয়া এবং পুলিশের এক কর্মকর্তাকে পুড়িয়ে দেওয়ার বিষয়ে বক্তব্য দেন। পরে পুলিশ তাঁকে আটক করলেও ছেড়ে দেয়।

সোমবার বিকেলে হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহরের কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কর্মসূচির আয়োজনের সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ সেখানে যায়। পরে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ সময় সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানা গেছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে মাহদী হাসানের বাবা তৈয়বুর রহমানসহ আটক তিনজনের অভিভাবকেরা থানায় যান। পরে মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নেওয়া হয়।

আটক তিনজনকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, তাঁদের অভিভাবকেরা মুচলেকা দিয়ে নিয়ে গেছেন। তবে মুচলেকায় কী লেখা ছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

এই শাখার আরও খবর

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?

শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ও তারেকের ভারত সফর কি একই সূত্রে গাঁথা?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি এবং বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে জটিল হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au