খেলা

ধাক্কা খেলো ডর্টমুন্ড ছিটকে গেলো শ্লটারবেক

  • 5:03 am - April 08, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধাক্কা খেল বরুশিয়া ডর্টমুন্ড। হাঁটু চোটের জন‍্য হারাল সেন্টার ব‍্যাক নিকো শ্লটারবেককে।

আগামী বুধবার চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে ডর্টমুন্ড। এর আগে জার্মান ক্লাবটি এক বিবৃতিতে জানাল, চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না শ্লটারবেকের। বাম হাঁটুর চোটে লম্বা সময়ের জন‍্য ছিটকে গেছেন ২৫ বছর বয়সী ডিফেন্ডার।

আগামী মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে ডর্টমুন্ডের খেলা এখনও নিশ্চিত নয়। বুন্দেসলিগায় আট নম্বরে রয়েছে দলটি। ছয় ম‍্যাচ বাকি থাকতে চারে থাকা মাইন্সের চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে তারা।

চ‍্যাম্পিয়ন্স লিগে গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছিল ডর্টমুন্ড। এবার শেষ আটে তাদের প্রতিপক্ষ আরেক স্প‍্যানিশ পরাশক্তি বার্সেলোনা। ছন্দে থাকা দলটির মুখোমুখি হওয়ার আগে রক্ষণে শক্তি হারানো যথেষ্ট দুর্ভাবনার।

বাস্তবতা মেনে নিয়ে শ্লটারবেকের দ্রুত ফিরে আসার অপেক্ষায় থাকার কথা বললেন ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক সেবাস্টিয়ান কেইল।
নিকোকে হারানো আমাদের জন‍্য অনেক বড় ধাক্কা। চলতি মৌসুমে ধারাবাহিক ভালো পারফরম‍্যান্স দিয়ে আমাদের মুগ্ধ করেছে এবং সে দলের গুরুত্বপূর্ণ অংশ। আশা করি, সে দ্রুতই সেরে উঠবে এবং সেই যাত্রায় আমাদের সর্বোচ্চ সহায়তা পাবে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au