বাংলাদেশ

ট্রাইব্যুনালকে দীপু মনি

স্বামীর মৃত্যুতে বাসায় ফেরার তাড়াও নেই, ‘এখন আমি জামিন চাই না’: দীপু মনি

  • 1:59 am - August 28, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
স্বামী তৌফিক নাওয়াজের মৃত্যুর পর এখন আর বাসায় ফেরার তাড়া নেই জানিয়ে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছেন, ‘এখন আমি জামিন চাই না। ছবি: সংগৃহীত

স্বামী তৌফিক নাওয়াজের মৃত্যুর পর এখন আর বাসায় ফেরার তাড়া নেই জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের জামিন আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন শুনানির আগে ট্রাইব্যুনাল-১-এর কাছে এ আবেদন করেন তিনি।

শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি চান দীপু মনি। ট্রাইব্যুনাল অনুমতি দিলে কাঠগড়ায় দাঁড়িয়ে মাইক্রোফোনে তিনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারারুদ্ধ। গত এপ্রিলে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।’

নিজের বক্তব্যে স্বামীর দীর্ঘদিনের অসুস্থতার কথা তুলে ধরে দীপু মনি বলেন, ‘এর আগে জামিন আবেদনের শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, “বাসায় গিয়ে কী করবেন?” এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই।’

তিনি বলেন, তার স্বামী তৌফিক নাওয়াজ সাত বছর শয্যাশায়ী ছিলেন এবং বাকশক্তিও হারিয়েছিলেন। কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন। সরকারি দায়িত্ব পালনের পাঁচ বছরেও তিনি অসুস্থ স্বামীর যত্ন নেওয়ার চেষ্টা করেছেন বলে জানান দীপু মনি।

দীপু মনি বলেন, ‘এ অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে দুই বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন। আমিও যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি।’

চার মাস আগে তৌফিক নাওয়াজকে হাসপাতালে ভর্তি করার পর জামিনের আবেদন করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’

দীপু মনির বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল বলেন, ‘উই আর সাডেন্ড’ (আমরা মর্মাহত)। তবে জামিনের বিষয়ে শুধু তার বক্তব্য নয়, আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হবে এবং উভয় পক্ষের কথাও শুনতে হবে বলে মন্তব্য করেন ট্রাইব্যুনাল।

পরে দীপু মনির জামিন আবেদন প্রত্যাহারের আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ১৮ আগস্ট তৌফিক নাওয়াজ মারা যান। এর আগে তাকে দেখতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। গত ২৬ এপ্রিল জামিনের আবেদন করেছিলেন সাবেক এই শিক্ষামন্ত্রী।

এই শাখার আরও খবর

ধর্ষণ মামলায় পুনর্বিচারের আগে যুক্তরাজ্যে ফেরার অনুমতি পেলেন র‍্যাপার ইয়াং ফিলি

ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় পুনর্বিচারের মুখোমুখি হওয়ার আগে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন ব্রিটিশ র‍্যাপার ও ইউটিউবার ইয়াং ফিলি। বৃহস্পতিবার পশ্চিম অস্ট্রেলিয়ার একটি আদালত তার জামিনের…

শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) আরশাদ উল্লাহ এবং তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা…

৭২ ঘণ্টার মধ্যে ফের হড়পা বান? নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসে নতুন হ্রদ, সতর্ক চীনের

নেপাল-তিব্বত সীমান্তে পাহাড়ি ধসে দুটি নদীর গতিপথ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে বিশাল একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিক বাঁধে আটকে থাকা হ্রদ। ইতোমধ্যে হ্রদটিতে প্রায় ২০…

নেপালে প্রাণহানি বেড়ে ৩৫৯, নিখোঁজ ৬৫ মার্কিন ও ৩৩ ব্রিটিশ

নেপালে হিমবাহ ধসের পর সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় নেপালের পুলিশ হতাহতের এ সংখ্যা…

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তফসিল ঘোষণার সময় অক্টোবর পর্যন্ত পিছিয়ে…

শেখ মুজিবের রাজনৈতিক জীবন: গৌরব, বিতর্ক ও ট্র্যাজেডির পাঠ

বাংলা‌দে‌শের মু‌ক্তিযু‌দ্ধের সময় সমগ্র জা‌তির কা‌ছে প্রধান নেতা ছি‌লেন শেখ মু‌জিবুর রহমান। এই সত‌্য অস্বীকার করার সু‌যোগ নেই। বি‌শ্বের সব রাজ‌নৈ‌তিক নেতাই ‌ছি‌লেন দো‌ষে-গু‌ণে মানুষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au