বাবার সঙ্গে ছয় মাস কথা নেই, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কায় ছেলেরা
কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট তারকা ইমরান খানের স্বাস্থ্য ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দুই ছেলে সুলাইমান খান ও কাসিম…
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) আরশাদ উল্লাহ এবং তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং কানাডায় অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অভিযোগের বিষয়ে তদন্ত ও তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য সংস্থাটির পক্ষ থেকে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
এর আগে দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মো. আব্দুল মালেক আদালতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে তাদের সম্পদ, আয়-ব্যয়ের তথ্য এবং বিদেশে অর্থ স্থানান্তরের বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট আরশাদ উল্লাহ ও রেবেকা আক্তার দেশত্যাগের চেষ্টা করতে পারেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধানের গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সংগ্রহ, যাচাই এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় অনুসন্ধান সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। দুদকের পক্ষ থেকে আদালতের কাছে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়ার আবেদন জানানো হয়।
শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
দুদক জানিয়েছে, অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au