বাংলাদেশ

নতুন করে আরও বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

  • 6:27 pm - September 25, 2026
  • পঠিত হয়েছে:৫৫ বার
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম।ছবিঃ সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ ও তুরস্কের মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণাকে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এটি বোয়িং ও মার্কিন উৎপাদন খাতের জন্য একটি বড় দিন। তিনি জানান, বাংলাদেশ ও তুরস্ক মিলিয়ে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে।

বোয়িংয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এর মধ্যে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ রয়েছে। তুরস্কের তুর্কিশ এয়ারলাইন্সের জন্য রয়েছে ১০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ। অতিরিক্ত ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগটি তুর্কিশ এয়ারলাইন্সের জন্য রাখা হয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এসব চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ উড়োজাহাজ বিক্রি ও রপ্তানি হবে এবং দেশটির বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দনও জানান।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িংয়ের মধ্যে ১১টি উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি সই হয়। বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং বোয়িংয়ের বাণিজ্যিক বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার উড়োজাহাজ দীর্ঘপথের আন্তর্জাতিক রুটে ব্যবহারের জন্য এবং ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের জন্য যুক্ত হবে। নতুন এই ১১টি উড়োজাহাজের মাধ্যমে বিমানের বহর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে।

বোয়িং জানিয়েছে, এ বছরের শুরুতে করা ১৪টি উড়োজাহাজের আগের অর্ডারের সঙ্গে নতুন ১১টি যুক্ত হওয়ায় বিমানের বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পিত সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে। নতুন চুক্তিটি বিমানের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

চুক্তি সইয়ের সময় বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওসহ দুই দেশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে বহর আধুনিকায়নের পাশাপাশি দেশের আন্তর্জাতিক আকাশ যোগাযোগ আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে। বিশেষ করে দীর্ঘপথের আন্তর্জাতিক রুট এবং আঞ্চলিক রুটে সক্ষমতা বাড়াতে এসব উড়োজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই শাখার আরও খবর

জামিনের পরও জেলগেটে গ্রেফতার, আইন লঙ্ঘনের অভিযোগ

আদালত থেকে জামিন পাওয়ার পরও কারাগার থেকে মুক্তি না পাওয়া কিংবা জেলগেট থেকে অন্য মামলায় গ্রেফতার দেখানোর অভিযোগ নিয়ে বাংলাদেশে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক…

বন্যার ক্ষতি কাটাতে ঋণ নয়, অনুদান চায় নেপাল

হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের পুনরুদ্ধার ও পুনর্গঠনে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ…

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতেও সীমা

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাবসহ মুখঢাকা পোশাক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ইতালীয় ভাষায় কথা বলতে পারেন না, এমন শিক্ষার্থীর সংখ্যা একটি…

জাতিসংঘে ফিলিস্তিন-ইরান নিয়ে জোরালো পদক্ষেপ চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিকভাবে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং…

সংস্কৃতির মালিকানা কার? আরিফুল হকের দুই লেখার পাঠ

জনাব আরিফুল হক আমার সবচেয়ে প্রিয় অভিনেতাদের একজন। আমার নিজের বিবেচনায়, বাংলাদেশের চলচ্চিত্রে অমন শক্তিশালী অভিনেতা খুব বেশী আসেননি। কী ভিলেন, কী নবীন ব‍্যক্তি, অধরা…

বিশ্বমঞ্চে স্বদেশের সুর: জাতিসংঘে বঙ্গবন্ধুর ঐতিহাসিক প্রথম বাংলা ভাষণ এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট

​​ইতিহাস কিছু মুহূর্ত কালকে জয় করে অমর হয়ে থাকে। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর তেমনি এক অনন্য মাহেন্দ্রক্ষণ। জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে সেদিন যখন বিশ্বমঞ্চের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au