বিশ্ব

মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত ১২ পুণ্যার্থী

  • 2:35 pm - October 18, 2026
  • পঠিত হয়েছে:১০৬ বার
হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের ওপর নিয়ন্ত্রণহীন একটি ট্রাক উঠে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। ধানবোঝাই ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে চলাচলরত পুণ্যার্থীদের চাপা দেয়। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে চিননোরের দিক থেকে ট্রাকটি আসছিল। ওই সড়কে খাড়া ঢাল থাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাল বেয়ে নিচে নেমে আসে। এ সময় সড়কে থাকা পুণ্যার্থীরা ট্রাকটির নিচে চাপা পড়েন।

ধর্মবীর সিং বলেন, দুর্ঘটনার পর মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে। অন্য আহতরা তুলনামূলকভাবে কম আঘাত পেয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ।

গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজের জন্য অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সুত্রঃএনডিটিভি

এই শাখার আরও খবর

ফজলে করিমের জামিনে ঘুষ দাবি, বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে ব্রিটিশ প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, রাজনৈতিক সহিংসতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৬ সালের…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

এটিওতে ক্রেডিট কার্ডে কর পরিশোধ বন্ধের সিদ্ধান্ত স্থগিত, আলবানিজ-চালমার্সের দ্বন্দ্বের খবর নাকচ শ্রমমন্ত্রীর

অস্ট্রেলিয়ার কর দপ্তরে (এটিও) ক্রেডিট কার্ডের মাধ্যমে কর পরিশোধ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা নিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও অর্থমন্ত্রী জিম চালমার্সের মধ্যে মতবিরোধের গুঞ্জন উঠেছে।…

বিতর্কের মুখে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ এবং অভিযানের সময় কয়েকজনকে ধরতে যাওয়ার ভিডিও প্রকাশের পর বিতর্কের মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য…

জানুয়ারিতে শুরু ‘একুশের’ বইমেলা, ফেব্রুয়ারির ঐতিহ্য থেকে সরে যাওয়ার প্রশ্ন

অমর একুশে বইমেলা মানেই ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের চেতনা এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীর সংযোগ। দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারি মাসজুড়ে আয়োজিত এই বইমেলা লেখক, পাঠক ও…

বেঁচে থাকলে দেশ ও মানুষের সেবায় শেখ হাসিনার একনিষ্ঠ ছায়াসঙ্গী হতেন শেখ রাসেল

কিছু মৃত্যু কেবল একটি জীবনের অবসান ঘটায় না, থামিয়ে দেয় অসংখ্য সম্ভাবনার অঙ্কুরোদ্গম। কিছু হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নিঃস্ব করে না, একটি জাতির বিবেককে চিরদিনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au