মিরসরাইয়ে সার পাচারের চেষ্টা: বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে…
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে বাড়ির পাশের মাজার থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরছেন। কিন্তু রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
এর আগে গত বুধবার (৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ভিটিহোগলা গ্রামের হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ মাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত জাহেদকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক আধিপত্য ও পূর্ববিরোধের জেরে ফরিদ বেপারী ও তাঁর সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মাজারের ওরস আয়োজন নিয়েও বিরোধ ছিল বলে জানিয়েছেন গ্রামবাসী। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি।
নিহত জাহেদ সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সমর্থক ছিলেন। অন্যদিকে অভিযুক্ত ফরিদ ছিলেন সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সমর্থক বলে স্থানীয়দের দাবি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রধান অভিযুক্ত ফরিদ বেপারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au