মিরসরাইয়ে সার পাচারের চেষ্টা: বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে…
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফয়সাল ও সুকুমার নামে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোর্শেদ আলম জানান, আদালত এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ফয়সাল ও সুকুমার নামে দুজনকে ঘটনাস্থলে উপস্থিত জনতা হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাঁদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
ঘটনার পর ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার ও কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au