বাংলাদেশ

ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা, নাম লেখাবে গিনেস বুকে

  • 2:46 am - November 10, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
৩০ ফুট উচ্চতার কংক্রিটের প্রতিমাটি নির্মিত হলে এটি হবে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা। ছবিঃ ওটিএন বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নির্মিত হতে যাচ্ছে ৩০ ফুট উচ্চতার স্থায়ী দেবী সরস্বতীর প্রতিমা। আয়োজকদের দাবি, নির্মাণকাজ সম্পন্ন হলে এটিই হবে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা।

রোববার (৮ নভেম্বর) জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের পূর্বাংশে প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৩০ ফুট উচ্চতার কংক্রিটের এই প্রতিমা নির্মাণের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থায়ী সরস্বতী প্রতিমা স্থাপনের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে স্থায়ী ও বৃহৎ পরিসরে সরস্বতী প্রতিমা নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে বাস্তবে রূপ দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ, উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের কাজ করা হয়। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রতিমা নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ৩০ ফুট উচ্চতার কংক্রিটের প্রতিমাটি নির্মিত হলে এটি হবে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা। প্রতিমাটির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্ত করা যায় কি না, সে চেষ্টাও করা হবে। এ জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে তাঁদের ইচ্ছা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমার নির্মাণকাজ দ্রুত এবং যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।

উপাচার্য আরও বলেন, ‘আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।’

অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, হল সংসদের নেতারা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুরে শাস্ত্রীয় বিধান অনুসরণ করে প্রতিমা স্থাপনের ভিত্তিপূজা অনুষ্ঠিত হয়। প্রতিমাটির নকশাও প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এর মূল নকশাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও শিল্পী স্বপন পাল।

রোববার দুপুরে শাস্ত্রীয় বিধান অনুসরণ করে প্রতিমা স্থাপনের ভিত্তিপূজা অনুষ্ঠিত হয়। ছবিঃ ওটিএন বাংলা

সনাতন বিদ্যার্থী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও জগন্নাথ হল স্থায়ী সরস্বতী প্রতিমা স্থাপন কমিটির সদস্য ধ্রুব দত্ত অন্তর বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণের স্বপ্ন শিক্ষার্থীদের দীর্ঘদিনের। সেই প্রত্যাশা বাস্তবায়নে সনাতন বিদ্যার্থী সংসদ শুরু থেকেই কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জগন্নাথ হল কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্যোগটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আমরা চাই, নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হোক এবং এই উদ্যোগ আন্তর্জাতিক পরিসরেও পরিচিতি পাক।”

একই কমিটির সদস্য ও সনাতন বিদ্যার্থী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সভাপতি তিয়াস সরকার বলেন, “এই প্রতিমা নির্মাণের পেছনে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এবং আমাদের সংগঠনের ধারাবাহিক প্রচেষ্টা রয়েছে। শুরু থেকেই আমরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের কাজ করেছি। ৩০ ফুট উচ্চতার স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মিত হলে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের সনাতন শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের জন্যও আনন্দের বিষয় হবে। আমাদের প্রত্যাশা, এই স্থাপনা ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্যের স্থায়ী নিদর্শন হয়ে থাকবে।”

সনাতন বিদ্যার্থী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগ, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পকে ক্যাম্পাসে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রতিমাটি নির্মিত হলে সরস্বতী পূজার আয়োজনের পাশাপাশি এটি ক্যাম্পাসের স্থায়ী সাংস্কৃতিক ও শিল্প–স্থাপত্য নিদর্শন হিসেবেও পরিচিতি পেতে পারে।

এই শাখার আরও খবর

মিরসরাইয়ে সার পাচারের চেষ্টা: বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে…

কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন, তদন্তে পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে একই মালিকের দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) পৃথক সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের…

​শেখ হাসিনার  স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ

বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব ও নজরদারি দিন দিন আরও গভীর ও স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও জ্যেষ্ঠ রাজনীতিবিদদের চিঠির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক…

টেস্ট ক্রিকেটে ইতিহাস, এক ম্যাচে তিনটি ৫০০ রানের ইনিংস!

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে বিরল এক কীর্তির সাক্ষী হলো সংযুক্ত আরব আমিরাতের শারজা। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার টেস্টে প্রথমবারের মতো দেখা গেল এক ম্যাচে তিনটি…

১৬ ডিসেম্বর ভোরে দেশের মাটিতে পা রাখবেন শেখ হাসিনা

ভাস্কর দত্ত : আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভোরে দেশের মাটিতে পা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ৭ নভেম্বর আওয়ামী…

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফয়সাল ও সুকুমার নামে দুজনকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au