বিশ্ব

ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

  • 2:48 pm - November 11, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
গুলিবিদ্ধ হয়ে সৌরভ মাটিতে লুটিয়ে পড়েন।ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যকে মাথায় গুলি করা হয়েছে। গুরুতর আহত ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমার। ২৬ বছর বয়সী সৌরভ বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলি উপলক্ষে সৌরভ তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় স্থানীয় দুই ব্যক্তি ধীরাজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বাকবিতণ্ডা সহিংস সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ধীরাজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালান। গুলিটি প্রথমে দেয়ালে লাগে, পরে সৌরভের কানের ঠিক পেছনে মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় ধীরাজের ভাই মনু ওরফে প্রবীণ লাঠি নিয়ে বিনীতের ওপর হামলা করেন। পাল্টা সংঘর্ষে মিন্টুও লাঠি দিয়ে প্রবীণকে আঘাত করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও সুসম্পর্ক ছিল। তবে প্রায় দুই মাস আগে তাঁদের মধ্যে একবার ছোটখাটো বিরোধের ঘটনা ঘটেছিল।

সৌরভ তোমার ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে কর্মরত। এটি ভারতের অন্যতম প্রাচীন ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট। রাষ্ট্রপতি ভবনে দায়িত্ব পালন করা সৌরভ পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপনের জন্য ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন।

গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে বারৌতের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে মিরাট মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে সেখান থেকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করেছেন। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বারৌতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

‘শাস্তি’ কাটিয়ে ইংল্যান্ড লায়ন্সে ফিরছেন ব্রাইডন কার্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড জাতীয় দলে ফেরার পথ খুলছে পেসার ব্রাইডন কার্সের। ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের…

অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন ৮০ হাজারের বেশি মানুষ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিভিন্ন এলাকায় ভয়াবহ ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন…

গণপিটুনি থেকে হেফাজতে মৃত্যু: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ ডিআরপিডব্লিউর

রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশের মানুষের জীবন, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার কতটা সুরক্ষিত হয়েছে—এই প্রশ্ন সামনে এনেছে অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচ (ডিআরপিডব্লিউ)।…

ঢাকায় ১২ ঘণ্টায় চার স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই বাসে আগুন

রাজধানী ঢাকায় ১২ ঘণ্টায় চার স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা…

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়া · শ্রমিক বিক্ষোভ বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আবারও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়…

৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র নিয়ে জল্পনা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্রের নাম সিদ্ধার্থ, পেশায় ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা। সম্প্রতি কলকাতার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au