বাংলাদেশ

ঢাকায় ১২ ঘণ্টায় চার স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই বাসে আগুন

  • 10:13 pm - November 11, 2026
  • পঠিত হয়েছে:৬৪ বার
মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় ১২ ঘণ্টায় চার স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পেছন থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে করে আসা দুজন ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি। কাউকে আটকও করা যায়নি।

এরপর রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বর সড়কে ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। আদাবর থানার ওসি শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পালিয়ে যান। বনানী থানার ওসি মো. সালাউদ্দিন এ তথ্য জানান।

রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

ককটেল বিস্ফোরণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। দিবাগত রাত ১২টার দিকে সেটি উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ককটেলটি নিষ্ক্রিয় করেন।

এরপর রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। শাহ আলী থানার ওসি রাজীব হোসেন বলেন, কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বুধবার ভোরে রাজধানীর শ্যামলীতেও একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এই শাখার আরও খবর

‘শাস্তি’ কাটিয়ে ইংল্যান্ড লায়ন্সে ফিরছেন ব্রাইডন কার্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড জাতীয় দলে ফেরার পথ খুলছে পেসার ব্রাইডন কার্সের। ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের…

অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন ৮০ হাজারের বেশি মানুষ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিভিন্ন এলাকায় ভয়াবহ ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন…

গণপিটুনি থেকে হেফাজতে মৃত্যু: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ ডিআরপিডব্লিউর

রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশের মানুষের জীবন, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার কতটা সুরক্ষিত হয়েছে—এই প্রশ্ন সামনে এনেছে অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচ (ডিআরপিডব্লিউ)।…

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়া · শ্রমিক বিক্ষোভ বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আবারও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়…

৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র নিয়ে জল্পনা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্রের নাম সিদ্ধার্থ, পেশায় ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা। সম্প্রতি কলকাতার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী…

কড়াইলের ঘরহারা পরিবারের ছবি বিশ্বসেরা: HIPA গ্র্যান্ড ২ লাখ মার্কিন ডলার প্রাইজে ইতিহাস গড়লেন পিনু রহমান

আলোকচিত্র · আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিবেদক: আকাশ দে ১১ নভেম্বর ২০২৬ ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ঘরহারা একটি পরিবারের ছবি তুলে আন্তর্জাতিক ফটোগ্রাফি পুরস্কার HIPA-র গ্র্যান্ড প্রাইজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au