3. Hot News

বিজয়নগরে বিএনপি-যুবদলের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

  • 8:56 pm - November 11, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ এবং বকুল গ্রুপের বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেলের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে মারধর করেন আক্তার, রুবেলসহ তাদের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনার জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পাশাপাশি কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, পূর্ববিরোধের জেরে এনাম খাঁ এবং আক্তার-রুবেলের সমর্থকদের মধ্যে সকাল থেকে সংঘর্ষ চলছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন ৮০ হাজারের বেশি মানুষ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিভিন্ন এলাকায় ভয়াবহ ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন…

৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র নিয়ে জল্পনা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্রের নাম সিদ্ধার্থ, পেশায় ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা। সম্প্রতি কলকাতার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী…

দেশে ফেরার পরিকল্পনা ঘিরে শেখ হাসিনাকে নিয়ে বিতর্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাঁর দেশে ফেরার উদ্যোগ ঘিরে রাজনৈতিক ও আইনি…

টিকটক ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ৫০ অভিবাসী ফেরত

বাংলাদেশ ও পাকিস্তানের প্রায় ৫০ জন অননুমোদিত অভিবাসীকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস সরকার। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ২৭ বছর বয়সী…

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৩

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে…

জলবায়ু মোকাবিলায় বিশ্বনেতাদের সিদ্ধান্ত জীবন-মৃত্যুর প্রশ্ন: গ্রেটা

জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের নেওয়া সিদ্ধান্ত কোটি মানুষের জীবন ও মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au