বিনোদন

৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র নিয়ে জল্পনা

  • 7:30 pm - November 11, 2026
  • পঠিত হয়েছে:২২৪ বার
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্রের নাম সিদ্ধার্থ, পেশায় ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা। সম্প্রতি কলকাতার খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি বিয়ের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েক বছর ধরেই সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন মিমি। তিনি বিনোদন জগতের কেউ নন। পেশাগতভাবে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা বলে জানা যাচ্ছে। তবে সিদ্ধার্থের বিস্তারিত পরিচয় কিংবা মিমির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

শোনা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের মূল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর আগে নভেম্বরেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এই জুটি। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন হতে পারে।

বিয়ের গুঞ্জনের মধ্যে সম্প্রতি দক্ষিণ কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে দেখা গেছে মিমিকে। তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। স্টোর থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি বিয়ের পোশাকের প্রস্তুতি নিতেই সেখানে গিয়েছিলেন তিনি?

ভারতীয় তারকাদের বিয়ের পোশাকের ক্ষেত্রে সব্যসাচী মুখোপাধ্যায় বেশ পরিচিত নাম। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কিয়ারা আদভানি ও অদিতি রাও হায়দারিসহ অনেক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন তিনি। ফলে মিমির তাঁর স্টোরে যাওয়ার ঘটনা বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে পাহাড়ি পরিবেশে বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে পারেন মিমি ও সিদ্ধার্থ। সম্ভাব্য স্থান হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের নাম। শহরের ব্যস্ততা থেকে দূরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করার পরিকল্পনা থাকতে পারে তাঁদের।

বিয়ের অনুষ্ঠানের পর কলকাতায় ফিরে বন্ধু, সহকর্মী ও আত্মীয়স্বজনদের জন্য সংবর্ধনার আয়োজনের কথাও শোনা যাচ্ছে। ইতোমধ্যে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

 সূত্র: আনন্দবাজার, সংবাদ

এই শাখার আরও খবর

‘শাস্তি’ কাটিয়ে ইংল্যান্ড লায়ন্সে ফিরছেন ব্রাইডন কার্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড জাতীয় দলে ফেরার পথ খুলছে পেসার ব্রাইডন কার্সের। ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের…

অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন ৮০ হাজারের বেশি মানুষ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিভিন্ন এলাকায় ভয়াবহ ঝড়, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন…

গণপিটুনি থেকে হেফাজতে মৃত্যু: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ ডিআরপিডব্লিউর

রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশের মানুষের জীবন, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার কতটা সুরক্ষিত হয়েছে—এই প্রশ্ন সামনে এনেছে অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন ডেমোক্রেসি, রাইটস অ্যান্ড পারসিকিউশন ওয়াচ (ডিআরপিডব্লিউ)।…

ঢাকায় ১২ ঘণ্টায় চার স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই বাসে আগুন

রাজধানী ঢাকায় ১২ ঘণ্টায় চার স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা…

বিজয়নগরে বিএনপি-যুবদলের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে…

আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়া · শ্রমিক বিক্ষোভ বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আবারও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au