‘শাস্তি’ কাটিয়ে ইংল্যান্ড লায়ন্সে ফিরছেন ব্রাইডন কার্স
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড জাতীয় দলে ফেরার পথ খুলছে পেসার ব্রাইডন কার্সের। ইংল্যান্ড লায়ন্সের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের…
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আবারও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের পর কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া এলাকা ছাড়া অন্যান্য এলাকায় সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেন।
পরিস্থিতি বিবেচনায় আশুলিয়াসহ আশপাশের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au