বাংলাদেশ

লন্ডনে প্রবাসীদের গণধোলাইয়ের শিকার নাহিদ ইসলাম ও তার নেতাকর্মীরা, আহত ৫

  • 3:48 pm - November 17, 2026
  • পঠিত হয়েছে:১১ বার
প্রবাসীদের গণধোলাইয়ের শিকার নাহিদ ইসলাম ও তার নেতাকর্মীরা।
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে মধ্য লন্ডনের মে ফেয়ার হলের পেছনের সড়কে এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে।

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফর উপলক্ষে মে ফেয়ার হলে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে হলের বাইরে অবস্থান নেন প্রবাসীরা।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে অবস্থানকারীদের কেউ কেউ ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন। এ সময় হলের বাইরের অংশে অতিথিদের সঙ্গে তাঁদের উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অনুষ্ঠান শেষ হওয়ার পর হলের পেছনের সড়কে প্রবাসী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

অনুষ্ঠানস্থলে উপস্থিত প্রথম আলোর যুক্তরাজ্য প্রতিনিধি সাইদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের তিন ঘণ্টারও বেশি আগে বিকেল ৩টার দিকে নাহিদ ইসলাম মে ফেয়ার হলে প্রবেশ করেন। ফলে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার আগেই তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে সক্ষম হন। অনুষ্ঠান শেষে মূল ফটকের পরিবর্তে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ায় তাঁকে সরাসরি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয়নি।

এ ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের অনেকে লন্ডনের মতো শহরে বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রবাসে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন সহিংসতা বা জনদুর্ভোগের কারণ না হয়।

সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান শিবলু বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা এ ধরনের চর্চা বন্ধ হওয়া জরুরি। প্রবাসে কমিউনিটির বিভিন্ন আয়োজন যেন সড়কের সংঘর্ষ ও বিশৃঙ্খলার কারণে ম্লান হয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

এই শাখার আরও খবর

গুলশান থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, জরুরি চিকিৎসা চাইলেন ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। একই সঙ্গে স্ত্রী…

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার…

দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটিতে ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। গত রোববার (১৫ নভেম্বর) ঘটে যাওয়া এ…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হিন্দু কর্মকর্তাকে বেধড়ক মারধর, ঝুঁকিতে অন্য সংখ্যালঘুরা

ভাস্কর দত্ত : রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হিন্দু কর্মকর্তাকে মারধর করা হয়েছে। একই ঘটনায় আরো তিন কর্মকর্তাকে হেনেস্তার পাশাপাশি একটি কক্ষে থাকা…

গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা কেন?

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এদিকে প্রায় দুই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au