বিজ্ঞান ও প্রযুক্তি

জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই এআর অ্যাপ

  • 8:22 pm - November 17, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই এআর অ্যাপ।

স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির দুটি জনপ্রিয় অগমেন্টেড রিয়েলিটি (এআর) অ্যাপ ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’। আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে অ্যাপ দুটি নতুন করে ডাউনলোড করা যাবে না। একই সঙ্গে বন্ধ হয়ে যাবে বিদ্যমান সংস্করণের হালনাগাদ সুবিধাও। তবে যাঁদের স্মার্টফোনে অ্যাপ দুটি আগে থেকেই ইনস্টল করা আছে, তাঁরা আপাতত সেগুলো ব্যবহার করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক পোর্টাল এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোরে প্রকাশিত এক নোটিশে অ্যাপ দুটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ নিয়ে অ্যাপ দুটি ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

অ্যাপ দুটির কাজ কী

‘কুইক মেজার’ মূলত স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন বস্তুর দূরত্ব, দৈর্ঘ্য ও আয়তন পরিমাপের একটি ভার্চুয়াল মাপজোখের অ্যাপ। এর সাহায্যে ব্যবহারকারীরা আলাদা কোনো মাপজোখের যন্ত্র ছাড়াই নির্দিষ্ট স্থানের পরিমাপ নিতে পারেন।

অন্যদিকে, ‘এআর ডুডল’ অ্যাপের মাধ্যমে ছবি ও ভিডিওতে ভার্চুয়াল আঁকিবুঁকি এবং বিভিন্ন ধরনের ত্রিমাত্রিক দৃশ্যপ্রভাব যুক্ত করা যায়। ব্যবহারকারীরা বাস্তব দৃশ্যের ওপর ভার্চুয়াল নকশা ও আঁকা ছবি বসিয়ে সেগুলো ছবি বা ভিডিও হিসেবে ধারণ করতে পারেন।

৩১ ডিসেম্বরের পর কী হবে

স্যামসাংয়ের ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের পর গ্যালাক্সি স্টোর থেকে অ্যাপ দুটি আর নতুন করে ডাউনলোড করা যাবে না। পাশাপাশি অ্যাপ দুটির কোনো নতুন হালনাগাদও দেওয়া হবে না।

তবে যেসব ব্যবহারকারীর ফোনে অ্যাপ দুটি আগে থেকেই ইনস্টল করা রয়েছে, তাঁরা নির্ধারিত সময়ের পরও সেগুলো চালু রাখতে পারবেন। যদিও ভবিষ্যতে কিছু সুবিধা ঠিকমতো কাজ না করার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণগুলোর সঙ্গে অ্যাপ দুটির সামঞ্জস্য বজায় রাখতে আর কোনো হালনাগাদ দেওয়া হবে না। ফলে ২০২৭ সালে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম নতুন করে হালনাগাদ করলে ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’-এর কিছু সুবিধা অকার্যকর হয়ে যেতে পারে।

ব্যবহারকারীদের জন্য স্যামসাংয়ের পরামর্শ

যাঁরা অ্যাপ দুটি ব্যবহার করতে চান, তাঁদের আগামী ৩১ ডিসেম্বরের আগেই গ্যালাক্সি স্টোর থেকে নিজেদের ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্করণ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্যামসাং জানিয়েছে, অ্যাপ দুটি সরিয়ে নেওয়ার কারণে ব্যবহারকারীদের যে অসুবিধা হতে পারে, সে জন্য তারা দুঃখিত। ভবিষ্যতে আরও উন্নত সেবা নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে অ্যাপ দুটি কবে নাগাদ নতুন সংস্করণে ফিরতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি স্যামসাং। পাশাপাশি এগুলোর জনপ্রিয় সুবিধাগুলো অন্য কোনো অ্যাপে যুক্ত করা হবে কি না, তা-ও স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।

এই শাখার আরও খবর

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি

গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…

পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে…

ফরিদপুরে ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। আওয়ামী লীগের একটি মিছিল থেকে তাঁকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা…

গোপালগঞ্জে দায়িত্ব পালনে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র…

ঢাকার পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়। এর মধ্যে পল্লবীতে আগুন…

বিস্ফোরণে কেঁপে উঠল রাবি, ক্যাম্পাস বন্ধের আলটিমেটাম

ওটিএন বাংলা রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আগামী ১৯ নভেম্বরের মধ্যে ক্যাম্পাস বন্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au