গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি
গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…
দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তবে প্রকল্পটি কবে নাগাদ বাস্তবায়ন শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে কি না। এমন পরিকল্পনা থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও জানতে চান তিনি।
জবাবে ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য আধুনিক মন্দির নির্মাণের সুযোগ তৈরি হবে। তবে সংসদে দেওয়া মন্ত্রীর বক্তব্যে উপজেলা পর্যায়ে মন্দির নির্মাণের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি। একই সঙ্গে প্রকল্পের সম্ভাব্য ব্যয়, নির্মাণকাজ শুরুর সময় এবং বাস্তবায়নের মেয়াদ সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au