বাংলাদেশ

সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • 10:48 pm - November 18, 2026
  • পঠিত হয়েছে:১১ বার
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলীয় সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

এই শাখার আরও খবর

মালিবাগ ফ্লাইওভারের বিমে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

ঢাকার মালিবাগ ফ্লাইওভারের একটি বিমের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে অসুস্থতাজনিত কারণে ওই…

থানার কার্যক্রম বন্ধ, টুঙ্গিপাড়া যেন এক যুদ্ধ বিধ্বস্ত নগরী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ রয়েছে পুলিশের কার্যক্রম। হামলার সময় প্রাণ বাঁচাতে থানা ছেড়ে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। আগুনে…

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। বুধবার (১৮…

নবাবগঞ্জে দরবার ও মসজিদে হামলার অভিযোগ, ২১ নভেম্বরের সমাবেশ বন্ধের দাবি মানবাধিকার সংস্থার

ঢাকার নবাবগঞ্জে একটি পরিবারের বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস…

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার তদন্ত চায় জাতিসংঘ, শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকারের কথাও তুলে ধরেছে সংস্থাটি। তবে বাংলাদেশে…

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au