বাংলাদেশ

মহাসড়কে গাড়ি থামিয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ. লীগের নেতাকর্মীরা

  • 11:40 pm - November 19, 2026
  • পঠিত হয়েছে:৫৩ বার
অপহৃত মনিরুল হক ফরাজি। ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হয়।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে বাগেরহাট যাচ্ছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারীরা তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়ি ভাঙচুর, মারধর এবং সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ময়েনের দাবি, হামলাকারীরা তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ তল্লাশি করে। এ সময় মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি দেখতে পায়। এরপর হামলাকারীরা বিএনপি-বিএনপি বলে চিৎকার করতে থাকে। একপর্যায়ে তাকে ধরে নিয়ে যায়। তবে ময়েন ও গাড়িচালক হাসান কোনোভাবে সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসেন।

তিনি আরও জানান, তারা মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং ৯৯৯ নম্বরেও ফোন করা হয়েছে। মনিরুলকে উদ্ধারে দলীয়ভাবে চেষ্টা চলছে। গাড়িটি সড়কের পাশে পড়ে থাকার খবর পেলেও তারা এখনো সেখানে পৌঁছাতে পারেননি।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, মঈন উদ্দিন তাদের অপহরণের বিষয়টি জানিয়েছেন। তারা মনিরুলকে উদ্ধারের চেষ্টা করছেন।

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, মনিরুলের বিষয়ে তারা খবর পেয়েছেন এবং খোঁজখবর নিচ্ছেন।

এই শাখার আরও খবর

চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…

পাসপোর্ট-এনআইডি চেয়ে আবারও বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার সাক্ষরিত চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন কূটনৈতিক ও আইনি তৎপরতা শুরু হয়েছে। নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশের…

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে লুট করা হয় টাকা-স্বর্ণালঙ্কার

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে রাজধানীর উত্তরার বাসায় ডিবি পরিচয়ে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ…

সমন্বয়ক রাফির গ্রামের বাড়িতে আগুন

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির নেত্রকোনার গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ…

ঢাকা দখলের পরিকল্পনা আওয়ামী লীগের, উদ্বিগ্ন বিএনপি

রাজধানী ঢাকা দখলের পরিকল্পনা করছে আওয়ামী লীগ—এমন আশঙ্কায় উদ্বিগ্ন সরকার। শেখ হাসিনা ও দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরজুড়ে দেশব্যাপী নাশকতার…

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au