অস্ট্রেলিয়া

এউকাস নিয়ে মার্কিন বাজেট দপ্তরের প্রতিবেদন ভুল: অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী

  • 1:46 pm - November 22, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস।ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিসের (সিবিও) এউকাস প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে বলেছেন, এতে দেওয়া তথ্য সঠিক নয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়ার কাছে ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিন বিক্রি করা হলে ২০৬০ সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীর আক্রমণাত্মক সাবমেরিনের সংখ্যা কমে যেতে পারে।

রোববার (২২ নভেম্বর) এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রিচার্ড মার্লেস বলেন, “তারা ভুল।” সিবিওর প্রতিবেদনে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু দেখছেন না বলেও জানান তিনি। তাঁর মতে, এউকাস চুক্তির বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে সাবমেরিন উৎপাদনের হারও বাড়ছে।

এউকাস অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রকল্প। এই চুক্তির আওতায় আগামী বছর থেকে অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিন মোতায়েন করা হবে। এ ছাড়া ২০৩০ সালের দিকে যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিন কেনার পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার। পাশাপাশি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া যৌথভাবে নতুন প্রজন্মের এউকাস পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করবে।

গত অক্টোবরে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছিলেন, ২০৩০-এর দশকের শুরুর দিকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পাওয়ার পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে তাঁর দেশ।

এদিকে এউকাস চুক্তির আওতায় আগামী তিন দশকে ৩৬ হাজার ৮০০ কোটি অস্ট্রেলীয় ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৩০০ কোটি। এই বিনিয়োগের একটি বড় অংশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাবমেরিন উৎপাদন অবকাঠামোর উন্নয়নে ব্যয় করা হবে।

২০২১ সালে গঠিত এউকাস চুক্তি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় নেওয়া উদ্যোগগুলোর একটি। তবে চীন চুক্তিটিকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে। দেশটির আশঙ্কা, এ ধরনের সামরিক সহযোগিতা ওই অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে দিতে পারে।

প্রতিবেদনটি নিয়ে মন্তব্য জানান যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিসের সঙ্গে যোগাযোগ করলেও নিয়মিত কর্মঘণ্টার বাইরে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুত্রঃরয়টার্স

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au