বাংলাদেশ

‘মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় মেনে নেব না’: আমির হামজা

  • 10:56 pm - November 22, 2026
  • পঠিত হয়েছে:৫০ বার
মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

দেশের ৬৪ জেলায় ৬৪টি মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয়ের বিরোধিতা করেছেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, প্রয়োজনে দেশের ৫৬৪টি মন্দির নির্মাণ করা হোক, তবে এর অর্থায়ন করতে হবে বিদেশ থেকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজে প্রকাশিত ভিডিওতে তাঁকে এ বক্তব্য দিতে শোনা যায়।

ভিডিওতে আমির হামজা বলেন, জনগণের করের টাকায় মডেল মন্দির নির্মাণের উদ্যোগ তিনি মেনে নেবেন না। ৬৪ জেলায় মন্দির নির্মাণের অর্থ ভারত বা অন্য কোনো দেশ দেবে, নাকি দেশের জনগণের করের টাকা থেকে এ ব্যয় নির্বাহ করা হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

বক্তব্যে দেশের ধর্মীয় জনসংখ্যার অনুপাত উল্লেখ করে আমির হামজা বলেন, দেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান এবং ৭ দশমিক ৯৫ শতাংশ হিন্দু। এ অবস্থায় মডেল মন্দির নির্মাণের উদ্যোগের মাধ্যমে বিশেষ কোনো পক্ষকে খুশি করার চেষ্টা করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, প্রয়োজনে ৫৬৪টি মন্দির নির্মাণ করা যেতে পারে, তবে এর অর্থ বিদেশ থেকে সংগ্রহ করতে হবে।

এ সময় মডেল মন্দির নির্মাণের উদ্যোগের সমালোচনা করতে গিয়ে মসজিদ ভাঙার ঘটনাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থানের প্রসঙ্গ টেনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করেন। আমির হামজার দাবি, জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয়টি যুক্ত করেছিলেন।

বক্তব্যের শেষাংশে ধর্মীয় বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে মূর্তিপূজার সমালোচনাও করেন এই সংসদ সদস্য।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au