বিনোদন

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ঐশ্বরিয়া

  • 7:42 pm - April 21, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
বিচ্ছেদের জল্পনা উড়িয়ে অভিনেত্রীর এই পোস্ট দাবানলের মতো ভাইরাল হয়েছে। তাঁর অনুরাগীরা খুবই খুশি। কেউ কেউ লিখেছেন, ‘আপনাদের এক ফ্রেমে দেখে খুশি।’ আবার কেউ লিখেছেন, ‘এভাবে বেঁধে বেঁধে থাকুন তিনজনে।’

আবার কারও মতে, যাঁরা বিচ্ছেদের গুঞ্জনে চিৎকার করছিলেন, এই ছবি যেন তাঁদের মুখে চড় মারার শামিল।

প্রসঙ্গত, ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই। এরপর ২০১১ সালে তাদের সংসারে আসে কন্যা সন্তান আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে ওঠে বি টাউন। বলিপাড়ার অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল মন খারাপ করা খবর।

কখনো শোনা গেছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না ঐশ্বরিয়া, সে কারণেই নাকি বিচ্ছেদের সম্পর্ক।

আবার কেউ কেউ দাবি করতেন, শাশুড়ি নয়। অভিষেকের সঙ্গেই নাকি ঐশ্বরিয়ার মতবিরোধ সবচেয়ে বেশি। অভিষেক পরকীয়ায় জড়িয়েছেন, এমন খবরও ছড়িয়েছিল। তাই জীবনের পথ আলাদা হতে চলেছে তাঁদের।

এরপর একাধিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়াকে। এসব টানাপোড়েনের মাঝে ছবি পোস্ট করে জল্পনার আগুনে যে জল ঢাললেন অভিনেত্রী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au