জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তার প্রতিটি নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন ১০৯ টিরও বেশি নাটক।
তবে চমকপ্রদ বিষয় হচ্ছে, ১০৯টি নাটকই কোটির ওপর ভিউ পেয়েছে। এই অনন্য এক রেকর্ড এখন হিমির নামের পাশে।
হিমি অভিনীত ১০৯টি নাটকের প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে। আর এমন সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।
নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা আছে, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’
এদিকে তার এই সাফল্যে ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন।
মাসুম আহমেদ নামে একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাদের দুইজনকে অভিনন্দন।’ আরেকজনের কথায়,‘আপনি আরও ভালো নাটক উপহার দিবেন আশা করি।’
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। পর্দায় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি সর্বাধিক জনপ্রিয়। অল্প দিনেই হিমি শক্ত অবস্থান দখল করে নিয়েছেন ছোটপর্দায়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au