বিনোদন

স্বাধীনতা উদযাপনের মঞ্চে মৌসুমী

  • 5:25 pm - April 26, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস’ (বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’র মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত নায়িকা মৌসুমী। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভার উপস্থাপনায় এ অনুষ্ঠানে গান পরিবেশনা করবেন সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী।

২০০৬ সাল থেকে নিয়মিতভাবে ‘বাফলা’ বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে। এটি এমন একটি ফেডারেশন যার সঙ্গে ২৯টি সংগঠন যুক্ত। এ আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করে। দুদিনব্যাপী এ আয়োজন হয়ে থাকে। ২৬ ও ২৭ এপ্রিল আমেরিকার মাটিতে দুদিনের এ উৎসবে একটি ছোট্ট বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে বলে প্রত্যাশা আয়োজকদের।

বাফলার সভাপতি রোশনী আলম ও তার কেবিনেট নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে এবারের আয়োজনকে আরও সফল করে তুলতে। প্রত্যেক সংগঠনই এ আয়োজনকে সফল করে তুলতে আন্তরিক সহযোগিতারও হাত বাড়িয়ে দিচ্ছে। ‘বাফলা’র বাইরে আর কোনো ফেডারেশন এভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে প্রতি বছর উদযাপন করে না।

সেদিক দিয়ে ‘বাফলা’ ভীষণভাবে সফল। বর্ণাঢ্য র‌্যালি শেষে দেশের গান দিয়ে ২৬ এপ্রিল অনুষ্ঠান সাংস্কৃতিক পর্বের শুরু হবে। থাকবে দেশের গান, দেশের কবিতা ও নাচ। সেখানকার স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন। ২৭ এপ্রিল প্রিয়দর্শিনী মৌসুমী গান গাওয়ার পাশাপাশি একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহণ করবেন।

মূলত এ আয়োজনের মূল আকর্ষণ চিত্রনায়িকা মৌসুমী, যা নিয়ে তিনি বলেন, “‘বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এ আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারব আমরা—এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।”

আয়োজন নিয়ে মুন্নী বলেন, ‘দীর্ঘদিন ধরে বাফলার আয়োজনে হয়ে আসা এ উৎসবে এর আগেও আমি অংশগ্রহণ করেছিলাম। এবারও আমি অংশগ্রহণ করছি। সত্যিই অনেক অনেক ভালোলাগার বিষয় এ আয়োজনে একজন শিল্পী হিসেবে গানে গানে দেশকে তুলে ধরার সুযোগ পাওয়াটা। ধন্যবাদ বাফলার সভাপতিসহ কেবিনেটের সবাইকে। আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এ আয়োজন বারবার প্রমাণ করে দেশের বাইরেও আমরা একটি পরিবার।’

এ আয়োজনে আরও গান গাইবেন শফি মণ্ডল ও অংকন ইয়াসমিন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au