বিনোদন

দীপিকাই আমার সাবেক প্রেমিকা: শাহরুখ খান

  • 6:37 pm - April 27, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবি: সংগৃহীত

বিনোদন জগতের বাদশা শাহরুখ খান কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন। এখনো তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে সিনেমাপ্রেমীদের উপচেপড়া ভিড়। পর্দায় তার ভিন্নরূপ। দর্শকদের মন অনায়াসেই জয় করে নেন তিনি। কখনো মুখ ঢেকে যোদ্ধার বেশে, কখনো দাঁড়ি-চুলে এক অচেনা বেশে, আবার কখনো রাজার মতো হাজির হন বলি বাদশাহ। তবে এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ, প্রেম, অতীত আর ভবিষ্যৎ—সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনি।

এবার বলিউডে নতুনরূপে আসছেন বাদশাহ শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘কিং’-এ দেখা যাবে ভিন্ন আমেজে। তবে ‘কিং’—শুধু সিনেমার নাম নয়, শাহরুখের আত্মপরিচয়ও। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খানও। আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট।

আর সেই দৃশ্যপটের লড়াইয়ের ময়দানেই নামছেন জনিপ্রয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘কিং’-এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের সাবেক প্রেমিকা হিসাবে। এবং সুহানার মায়ের ভূমিকায় থাকবেন অভিনেত্রী। যদিও চরিত্রটি ক্যামিও। কিন্তু এই ‘অতিথি’ হাজিরাই নাকি হয়ে উঠবে সিনেমার সবচেয়ে বড় চমক। সেই নিয়েই কিং খান মজার ছলে বলেছিলেন—’দীপিকাই তো আমার সাবেক প্রেমিকা, সুহানার মা।’

এর আগে জানা গেছে, ‘কিং’ সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। কিন্তু না, ক্যামেরার পেছনে দেখা যাবে পাঠান’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর শুধু পর্দার মধ্যে নয়, পর্দার বাইরেও এক লড়াই চলবে।

পরিচালকের রদবদলের পরও বাদশা তার এই প্রজেক্টের প্রতি এতটাই যত্নবান যে, বাজেট নিয়েও ভেঙে ফেলেছেন পুরোনো রেকর্ড। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে দীপিকার শুটিং পর্ব। এমনকি সুহানার সঙ্গে একাধিক দৃশ্যের মহড়া ইতোমধ্যে সেরে ফেলেছেন তিনি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au