বিনোদন

খরা কাটিয়ে জানান দিলেন কাজল

  • 6:40 pm - April 27, 2025
  • পঠিত হয়েছে:৫৬ বার

গত বছরের ২৫ অক্টোবর নেটফ্লিক্সে যখন ‘দো পাট্টি’ সিনেমাটি মুক্তি পায়- তখনই তার ভক্তরা ধরে নিয়েছিলেন, দীর্ঘ সাফল্যখরা কাটিয়ে উঠবেন কাজল। শশাংক চতুর্বেদি পরিচালিত ওই ড্রামা থ্রিলারে ইন্সপেক্টর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন, তিনি ফুরিয়ে যাননি।

এ সিনেমায় তার সহ-অভিনেত্রী ছিলেন কৃতি শ্যানন। চলতি বছরেও মুক্তি পাচ্ছে কাজল অভিনীত কমপক্ষে তিনটি সিনেমা। দারুণ সব গল্প নিয়ে সিনেমাগুলোর বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন বাজিগরের প্রিয়া চোপড়াখ্যাত কাজল মুখার্জি। তাই, ধরেই নেওয়া যায় বছরটি হবে কাজলের।

চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই সতর্ক এ তনুজাকন্যা। সিনেমায় অভিনয়ের বিষয়ে চরিত্র নিয়ে কোনোরকম ছাড় দিতে নারাজ কাজল। সেই সংকল্পে স্থির থাকতে মনসুর খানের সুপারহিট সিনেমা জোশ-এ অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। সে সময় বিষয়টি নিয়ে বেশ হইচইও পড়ে গিয়েছিল। ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’ ‘জানে তু ইয়া জানে না’র মতো সুপারডুপার হিট সিনেমার পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দেওয়া চাট্টিখানি কথা নয়! আসলে প্রস্তাবটি ছিল শাহরুখের বোনের চরিত্রে অভিনয় করা। কাজলের হিসাবটাও ছিল এখানেই।

যিনি সবেমাত্র ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় শাহরুখের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন, তিনি হবেন শাহরুখের বোন? এটা কাজল মেনে নেননি। পরে তিনি মিডিয়াকে বলেছিলেন, ‘ওটা ছিল আমার সঠিক সিদ্ধান্ত’। পরে ওই চরিত্রটিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই।

২৭ জুন মুক্তি পাবে কাজল অভিনীত সিনেমা ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রনিত রয় প্রমুখ। এরপর মুক্তি পাবে কেওজি ইরানি পরিচালিত সিনেমা ‘সারজামিন’।

এতে কাজলের সঙ্গে অভিনয়ে রয়েছেন পৃত্থিরাজ সুকুমারান, জিহান হান্ডা প্রমুখ। এ বছরই মুক্তি পাবে কিন্তু তারিখ নির্ধারিত না হওয়া কাজল অভিনীত আরেকটি সিনেমার নাম ‘মহারানি : কুইন অব কুইন্স’।

এ সিনেমা নিয়ে কাজলভক্তদের আগ্রহ বেশি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। চরন তেজ উপলাপতি পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ প্রমুখ। ধারণা করা হচ্ছে, তিনটি সিনেমার মধ্যে অন্তত দুটি সিনেমা ব্যবসাসফল হবে।

পঞ্চাশ বছর বয়স কাজলের তেত্রিশ বছর বয়সি কাজলের ক্যারিয়ার নিয়ে এখন নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে এ সিনেমাগুলোর কারণে। তবে মিডিয়াকে পুরোনো কথার জবাব দিতেই যেন হয়রান হচ্ছেন এ নায়িকা। কাস্টিং-বিষয়ক গুজব যেন তার পিছু ছাড়ছে না।

কিছুদিন আগে নতুন করে কথা উঠেছে অনিল শর্মা পরিচালিত রোমান্টিক পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘গাদার : এক প্রেমকথা’ সিনেমায় আমিশা নয়, কাজলকেই প্রস্তাব করা হয়েছিল সকিনা’র চরিত্রে অভিনয়ের জন্য। কাজল অবশ্য সরাসরি এ গুজবের সমাধান করে দিয়েছেন। তার সোজাসাপ্টা জবাব, ‘আমাকে ওই সিনেমায় অভিনয়ের জন্য কেউ প্রস্তাবই দেননি।’

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au