বিনোদন

নতুন অর্জনের খাতায় নাম লেখালেন হিমি

  • 7:50 pm - April 29, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার

নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু, এরপর মডেলিং করলেও পরবর্তী সময়ে অভিনয়েই থিতু হন। বর্তমানে নিজের একটি শক্ত অবস্থানও তৈরি করে নিয়েছেন। ইউটিউবে ভিউয়ের দৌড়েও এগিয়ে রয়েছে হিমি অভিনীত নাটকগুলো। কিছুদিন আগেই আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’র ভিউয়ের রেকর্ড ভেঙেছে একক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’।

মহিন খান নির্মিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে অবস্থান করছে। পাশাপাশি নিলয়-হিমি জুটিও রয়েছে জনপ্রিয়তার তুঙ্গে।

এদিকে আরও এক অর্জনের খাতায় নাম লেখালেন এ অভিনেত্রী। প্রথম নারী অভিনেত্রী হিসাবে তার অভিনীত শতাধিক নাটকের ভিউ ১ কোটি করে ছাড়িয়েছে।

সম্প্রতি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড পোস্ট করে হিমি বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনেত্রীর এমন সাফল্যে যেমন গর্বিত টিম হিমি, তেমনি শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন সহকর্মীদের। এমন রেকর্ড প্রসঙ্গে হিমি বলেন, ‘এসবই দর্শকদের কারণে সম্ভব হয়েছে। তারা পছন্দ করেছেন বলেই নাটকগুলোর এত ভিউ হয়েছে। এর পুরো কৃতিত্ব আমি দর্শক, আমার সহকর্মী, আমার পরিবারসহ সবাইকে দিতে চাই। সামনেও এ ভালোবাসাটা আমাকে দিয়ে যাবেন সেটাই চাওয়া।’

যদিও ভিউ দিয়ে গুণ বিচারের পক্ষে নন হিমি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ভিউ বা টাকার জন্য অভিনয় করি না।’ এদিকে, হিমি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন আসন্ন কুরবানির ঈদের নাটক নিয়ে। প্রায় প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকছেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘গত ঈদের কাজগুলো দর্শক খুব পছন্দ করেছেন। কুরবানির ঈদের জন্যও কিছু নাটকের কাজ করছি। আমার বিশ্বাস, এগুলোও দর্শকের পছন্দের শীর্ষে থাকবে।’

প্রসঙ্গত, হিমি নাটকের মানুষ হলেও ছোটবেলা থেকে ছায়ানটে নজরুল সংগীতে তালিম নিয়েছেন। বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন। তবে হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে। গত ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। এদিকে নাটকের পাশাপাশি কলকাতার একটি সিনেমায়ও অভিনয় করেছেন হিমি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au