বিনোদন

চঞ্চল-শাকিবের পর নিশোর নায়িকা!

  • 8:22 pm - May 01, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার

বড় পর্দায় মাসুমা রহমান নাবিলার শুরুটা হয়েছিল বেশ রাজকীয়ভাবেই। রাজকীয় এই অর্থে, তার প্রথম সিনেমাই ছিল দেশসেরা অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে। বলা যায়, প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। এরপর নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও বড় পর্দায় তাকে দেখা যায়নি লম্বা সময়।

তবে দীর্ঘ অপেক্ষার পর আসে নাবিলা ভক্তদের জন্য সেই কাঙ্ক্ষিত দিন। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পছন্দের অভিনেত্রী ফেরেন বড় পর্দায়, তাও আবার শাকিব খানের বিপরীতে, রায়হান রাফির সিনেমা দিয়ে!

হ্যাঁ, সর্বশেষ পর্দায় নাবিলাকে দেখা গেছে ‘তুফান’ সিনেমায়, শাকিব খানের বিপরীতে। বলাই বাহুল্য, নাবিলা তার অভিনয়ের জন্য প্রশংসিত হন।

এবার নাবিলা ভক্তদের জন্য এলো আরেকটি সুখবর। নিশোর নায়িকা হয়ে ফিরছেন তিনি!

ভিকি জাহেদ নির্মিত ‘আকা’ ওয়েব সিরিজে নিশোর বিপরীতে অভিনয় করছেন নাবিলা। তবে শুরুর দিকে জানা গিয়েছিল এতে আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধছেন তানজিম সাইয়ারা তটিনী। কিন্তু না, সিরিজটিতে তটিনী নয়, বরং নিশোর বিপরীতে অভিনয় করছেন নাবিলা।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এরই মধ্যে নিজের অংশের শুটিংও করে ফেলেছেন এই অভিনেত্রী।

অবশ্য খবরটির সত্যতা জানতে ভিকি বা নাবিলাকে ফোন করে পাওয়া যায়নি।

এ তো গেলো নাবিলার খবর, অন্যদিকে ‘দাগি’ সিনেমার সাফল্যে এখনও ভাসছেন নিশো। সিনেমায় এক অন্য নিশোকে আবিষ্কার করেছেন সবাই। এই সিনেমার রেশ কাটেনি এখনও। কিন্তু অভিনেতাদের তো আর বসে থাকলে চলে না, নতুন উদ্যমে ‘আকা’ সিরিজের শুটিংয়ে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। সিরিজটি দিয়ে দীর্ঘদিন পর ওটিটিতে ফিরছেন এই অভিনেতা।

তবে সিরিজটির নাম পরিবর্তন হতে পারে বলে জানা গেছে। আপাতত প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘আকা’। অবশ্য শোনা যাচ্ছে, ‘আজাদ’ও হতে পারে সিরিজের নাম। এও জানা গেছে, ‘আকা’ সিরিজের শুটিং প্রায় শেষের দিকে। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের কিছু লোকেশনে বেশির ভাগ অংশের শুটিং হয়েছে।

উল্লেখ্য, শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au