বিনোদন

ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!

  • 8:26 pm - May 01, 2025
  • পঠিত হয়েছে:৪৪ বার

বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে অনেকবারই গুঞ্জন শোনা গেছে, তিনি অভিনয় করতে চলেছেন হলিউডের সিনেমায়। তবে সেই গুঞ্জন এখন পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। শাহরুখ ভক্তরা অবশ্য সবসময় চান, তিনি বলিউডের আঙিনা থেকে হলিউডে নিজের প্রতিভার স্বাক্ষর রাখুন। তবে ঐ যে, ব্যাটে-বলে মেলা ভার!

তবে এবার সম্ভবত শাহরুখকে দেখা যেতে পারে হলিউডের সিনেমায়। শোনা যাচ্ছে, কিং খান নাকি মার্ভেল স্টুডিওর সঙ্গে এক সম্ভাব্য চরিত্র নিয়ে প্রাথমিক কথাবার্তা বলছেন। এমন খবর সামনে আসতেই বলিউড থেকে হলিউড, সর্বত্র আলোচনা শুরু হয়েছে। ভক্তদের মনে একটাই প্রশ্ন, এবার কি তবে শাহরুখ মার্ভেলের সুপারহিরো? কারণ, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে তার যোগদান নিয়ে জল্পনা-কল্পনা ক্রমশ বাড়ছে। কিন্তু কীভাবে এল এই আলোচনা?

সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এর একটি জনপ্রিয় অ্যাকাউন্ট ‘MarvelLeaks22’ একটি ছবি পোস্ট করে দাবি করে, শাহরুখ খান মার্ভেল স্টুডিওর সঙ্গে আলোচনায় রয়েছেন। ছবির সঙ্গে সরাসরি কিছু লেখা না থাকলেও, কিছুক্ষণের জন্য একটি পোস্টে লেখা ছিল, ‘NEWS/RUMOUR: শাহরুখ খান নাকি মার্ভেলের সঙ্গে ভবিষ্যতের একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন।’

অবশ্য, পরে পোস্টটি ডিলেট করা হয়। কিন্তু শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা এতটুকুও কমেনি

এই গুঞ্জনে এর আগে নতুন মাত্রা যোগ করেছিলেন অ্যান্থনি ম্যাকি, যিনি এখন মার্ভেলের নতুন ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যদি বলিউড থেকে কাউকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স’-এ নিতে হয়, তাহলে আমার পছন্দ একজনই, তিনি শাহরুখ খান। উনি এক কথায় অসাধারণ।’শাহরুখ খানশুধু তাই নয়, ২০১৮ সালে মার্ভেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার জানিয়েছিলেন, শাহরুখকে তিনি মার্ভেলের ছবিতে দেখতে চান।

এদিকে ২০২৩ সালে ‘দ্য মার্ভেলস’ সিনেমার পরিচালক নিয়া ডিকস্টাও শাহরুখের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, ‘শাহরুখ খান একজন কিংবদন্তি। তাই না?’

বলা প্রয়োজন, ২০০৮ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবের আগে, শাহরুখ বলেছিলেন যে, তিনি পশ্চিমা চলচ্চিত্রের জন্য যথেষ্ট প্রতিভাবান নন। তিনি এটাও বলেছিলেন যে, তিনি কুংফু এবং সালসা জানেন না এবং তিনি যথেষ্ট লম্বাও নন।

এমনকি তিনি বলেছিলেন যে, বলিউডে একজন অভিনেতা হিসেবে তিনি যে ধরণের অভ্যর্থনা পেয়েছেন, তাতে তিনি বিস্মিত, কৃতজ্ঞ।

উল্লেখ্য, শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ডানকি (২০২৩) ছবিতে, ভিকি কৌশল, তাপসী পান্নু, অনিল গ্রোভার এবং বিশু কৌশলের সাথে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au