বিনোদন

শাকিব খানকে নকল করল ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি!

  • 8:28 pm - May 01, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
ঢাকাই সিনেমার পোস্টার নকল হয়, এটা খুবই স্বাভাবিক ঘটনা। প্রায়ই শোনা যায় এই সিনেমার পোস্টার বলিউড থেকে মারা, এই সিনেমার পোস্টার হলিউড থেকে মারা। তবে এবার ভিন্ন ঘটনা ঘটল। শাকিব খানের সিনেমার পোস্টার নকল করল এই সময়ের সবচেয়ে শক্তিশালী ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রি।

তা-ও আবার ন্যাচারাল সুপারস্টার নানির সিনেমার পোস্টার। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হিট থ্রি’ সিনেমার পোস্টার ঢাকাই চলচ্চিত্রের শাকিব খানের মুক্তিপ্রাপ্ত ‘বরবাদে’র পোস্টারের সঙ্গে হুবহু মিল পাওয়া যাচ্ছে

‘বরবাদ’ সিনেমার দুটি পোস্টারের সঙ্গে ‘হিট’ সিনেমার দুটি পোস্টারের সামঞ্জস্য দেখা গেছে। এতে অনেকে মনে করছেন শাকিবের ‘বরবাদে’র পোস্টারের অনুকরণে নানির সিনেমার পোস্টার তৈরি করা হয়েছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে পোস্টারগুলো নিয়ে চলছে তুমুল চর্চা।

বিষয়টি দেখে শাকিব ভক্তরা খুশি। তবে কেউ কেউ মন্তব্য করছেন একটু ভিন্নভাবে। তারা মনে করছেন ‘হিট’ সিনেমাটি যদি ‘বরবাদে’র আগে মুক্তি পেত তাহলে পোস্টারের সাদৃশ্যের কারণে কিং খানের ছবির গায়ে নকলের তকমা সেঁটে দিতেন নিন্দুকেরা।

মন্তব্যের ঘরে সেই সংশয় প্রকাশ করে একজন লিখেছেন, “ভাগ্যিস ‘বরবাদ’ আগে রিলিজ হয়েছে নইলে নকলের ট্যাগ লেগে যেত।

”শাকিবের সিনেমাকে যারা ব্যঙ্গ করেন তাদের খুঁচিয়ে কেউ কেউ লিখেছেন, ‘সুশীলরা কোথায়।’ কেউ কেউ অবশ্য ইতিবাচকভাবে দেখছেন। একজন লিখেছেন, ‘উন্মুক্ত বিনোদনের দুনিয়ায় এগুলো হবেই, একজন আরেকজন থেকে ইন্সপায়ার্ড হবে, স্বাভাবিক।’আজ শ্রমিক দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ‘হিট থ্রি’। নির্মাণ করেছেন শৈলেশ কোলানু।

এ ছবির মাধ্যমে রাত ১টার শো চালু করতে যাচ্ছেন সুপারস্টার নানি। শাকিবের অন্যদিকে ‘বরবাদ’ মুক্তি পেয়েছে মাসখানেক। মেহেদী হাসান হৃদয় নির্মিত এ সিনেমটি দেশ-বিদেশে থিয়েটারে তাণ্ডব চালাচ্ছে।
বলে রাখা ভালো, এবারই প্রথম নয়, এর আগে বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধেও উঠেছিল শাকিবকে অনুকরণের অভিযোগ। ‘সিকান্দার’ ছবির ‘জোহরা জাবিন’ গানের ভিডিওতে সালমানের লুক ও নাচের সঙ্গে শাকিব খানের ‘প্রিয়তমা’র ‘কোরবানি কোরবানি’ গানের দৃশ্যের মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা। তা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au