বিনোদন

মেহজাবীনের বৃহস্পতি তুঙ্গে

  • 9:06 pm - May 01, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার

কদিন আগেই বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চেৌধুরী।এরই মধ্যে আসছে একের পর এক সুখবর।

দীর্ঘদিন নাটকে দাপট দেখিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন গুণী এই অভিনেত্রী। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন ক্যারিয়ারের তৃতীয় সিনেমার অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী।

গত বছরেই সিনেমায় অভিষেক হয় তার। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। সত্য ঘটনার অনুপ্রেরণায় এটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘সাবা’। তবে দুটি সিনেমা নিয়েই এ অভিনেত্রী আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন ও প্রশংসিত হয়েছেন।

পাশাপাশি অর্জন করছেন পুরস্কার। সম্প্রতি তার অভিনীত সিনেমা নতুন এক অর্জনের খাতায় নাম লিখিয়েছে। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে ‘প্রিয় মালতি’।

এমন অর্জনে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন। সামাজিক মাধ্যমে তার ছাপ দেখা গেছে।

‘প্রিয় মালতী’সিনেমাটি এর আগে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়ালি প্রদর্শিত হয়। সবমিলিয়ে মেহজাবীনের বৃহস্পতি তুঙ্গে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au